
খারাপ সময় কাটিয়ে দুর্দান্ত সময় পার করছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ক্যাসেমিরো ও করিম বেনজেমার গোলে গ্রানাডাকে ২-০ ব্যবধানে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জিতল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এর ভেতর লা লিগায় টানা পাঁচ ম্যাচ আর চ্যাম্পিয়নস লিগে জিতেছে একটি ম্যাচ।
ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই দুঃসংবাদ রিয়াল শিবিরে, ম্যাচের ৩৮ মিনিটে বাঁ পায়ের মাংসপেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। প্রথমার্ধে আক্রমণ বলতে ছিল ম্যাচের ২৭ সেকেন্ডের সময় গ্রানাডার একটি। তবে আক্রমণ থেকে সুযোগ নিতে পারেনি সফরকারীরা। এভাবেই গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটেই এগিয়ে যেতে পারত রিয়াল, তবে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। অ্যাসেন্সিওর দুর্দান্ত এক ফ্লিক দূরপোস্টে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় রিয়াল। তবে এর মাত্র মিনিট দুই পরে অ্যাসেন্সিওর দুর্দান্ত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান ক্যাসেমিরো। আর তাতে রিয়াল এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
এরপর গোল ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠলেও আর গোলের দেখা মিলছিল না রিয়ালের। দ্বিতীয় গোলের জন্য গ্যালাক্টিকোদের অপেক্ষা করতে হয় ম্যাচের একদম অন্তিম মুহূর্ত পর্যন্ত। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ইস্কোর অ্যাসিস্ট থেকে দ্বিতীয় গোলটি করেন করিম বেনজেমা। আর তাতেই রিয়ালের ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয়।
এই জয়ে রিয়ালের পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন না আসলেও দ্বিতীয় স্থান পোক্ত হলো আরও। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সমান ৩২ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে রিয়াল। এদিকে অ্যাটলেটিকোর হাতে অতিরিক্ত দুই ম্যাচ রয়েছে।
বানিজ্য প্রতিদিন/এমআর
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত