
সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ সঠিকভাবে বিতরণের লক্ষ্যে ব্যাংকের গ্রাহকপর্যায়ে ঋণপ্রাপ্তির সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, বিদ্যমান ঋণ বা বিনিয়োগ গ্রহীতা অথবা গ্রাহক অনুকূলে মঞ্জুরি করা ঋণ বা বিনিয়োগ সীমা হবে সর্বোচ্চ ৩০ শতাংশ। ব্যাংকের সঙ্গে লেনদেনকারী গ্রাহক বা ঋণগ্রহীতার ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটালের হিসাব ভিত্তিতে এই হারে প্রণোদনার অর্থ ছাড় করা যাবে।
নতুন ঋণ বা বিনিয়োগ গ্রহীতার ঋণপ্রাপ্তির ক্ষেত্রেও একই প্রাপ্যতা নিশ্চিত করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ঋণসীমা প্রাপ্তির এই নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি কার্যকর করতে বাংলাদেশ ব্যাংক একযোগে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।
ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও নির্দেশনা দিয়ে বলা হয়, গ্রাহকপর্যায়ে প্রতিটি ঋণের মেয়াদ হবে সাধারণভাবে এক বছর। তবে কোনো গ্রাহকের অনুকূলে তা একসঙ্গে দেওয়া সম্ভব না হলে মঞ্জুরি করা ঋণের প্রাপ্যতার অর্থ অবশিষ্ট মেয়াদের মধ্যে দিতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গ্রাহককে কোনো ব্যাংক যেভাবেই (এককালীন বা প্যাকেজের মেয়াদে একাধিক বছরে প্রদত্ত হয়ে থাকলে) ঋণ বা বিনিয়োগ করা হোক না কেন, প্রতিটি গ্রাহকের জন্য সংশ্লিষ্ট ব্যাংক ঋণসীমার মধ্যে প্রদত্ত সুদ বা মুনাফা অথবা ভর্তুকি প্রাপ্য হবেন।
- ১সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ২প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ৩বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ৪ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ৫সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার
- ৬রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
- ৭দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র
- ৮যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়
- ৯ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০জবিতে ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
- ১অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ২চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৬রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৮চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৯কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার





পাঠকের মতামত