প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২ ৫:২১ পিএম

মুরগির মাংস বিভিন্নভাবে রান্না করে খান কমবেশি সবাই। এর মধ্যে মুরগির মাংস ভুনা অন্যতম। এছাড়া চিকেন গ্রিলেরও কদর অনেক বেশি।

এর সঙ্গে যদি কিছু শাক-সবজি মিশিয়ে নেন তাহলে কিন্তু স্বাস্থ্যকর এক সালাদ তৈরি হতে পারে। গ্রিলড চিকেনের সঙ্গে কিছু সবজি মিশিয়ে সহজেই তৈরি করতে পারেন গ্রিলড চিকেন সালাদ।

যারা ওজন কমানোর রেসে দৌড়াচ্ছেন বা ওজন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তারা নিয়মিত খাদ্যতালিকায় রাখতে পারেন এই চিকেন সালাদ। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. মুরগির বুকের মাংস ৪টি
২. লেবুর রস ২টি
৩. জলপাই তেল ৫০ মিলি লিটার
৪. রসুন ২টি কুঁচি
৫. পুদিনা পাতা আধা কাপ
৬. লবণ ও মরিচ স্বাদমতো
৭. টমেটো কুচি ২টি
৮. লেটুস পাতা ২টি
৯. জলপাই তেল ২ টেবিল চামচ ও
১০. লবণ ও কালো মরিচ কুচি

পদ্ধতি

সব উপকরণ দিয়ে মুরগির মাংস মেরিনেট করে রাখুন। ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

এরপর চিকেন মেরিনেট হয়ে গেলে মাঝারি আঁচে তিন মিনিটের জন্য দু’পাশ গ্রিল করে নিন।

এবার একটি বড় পাত্রে টমেটো, জলপাই তেল, লবণ ও গোলমরিচ মিশিয়ে সাজিয়ে নিন।

এরপর একটি প্লেটে ছেঁড়া লেটুস পাতা, গ্রিল করা চিকেন ও অন্যান্য সবজি নিন সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও স্বাস্থ্যকর গ্রিলড চিকেন সালাদ এখন প্রস্তুত।

বিপি/এএস

শেয়ার

পাঠকের মতামত

এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত

দেশের বাজারে বিক্রি হওয়া ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রায় মার্কারি (পারদ) শনাক্ত করেছে ...

অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি আপনার সন্তান? যেসব লক্ষণে সতর্ক হবেন

অধিকাংশ মা-বাবাই চিন্তিত কারণ, শিশু ও কিশোর-কিশোরীদের স্ক্রিনে কাটানো সময়ের পরিমাণ বেড়ে যাচ্ছে। ভিডিও দেখা, ...