প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০ ১০:০৩ পিএম

বাংলাদেশের গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তালিকাভুক্ত হওয়ায় তাদের কার্যালয় পরিদর্শনে যাবেন বাংলাদেশে নিযুক্ত একটি দেশের রাষ্ট্রদূত।

বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ এবং এর সিইও ড. কাকন নাগ। তবে কোন দেশের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত গ্লোবের অফিস পরিদর্শনে আসছেন, তা বলছে না তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ ডব্লিউএইচও’র তালিকাভুক্ত হওয়ায় একজন বিদেশি রাষ্ট্রদূত আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) গ্লোব বায়োটেক পরিদর্শন করবেন। আমরা আশা করছি, পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় দুপুর আড়াইটায় গ্লোবের অফিসে অনুষ্ঠিত হবে।’

শেয়ার

পাঠকের মতামত

মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য অনিয়মে অতিষ্ঠ যাত্রীরা

বাগেরহাটের মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে চলাচলকারী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাস সেবাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ...

বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই বাংলাদেশের সব ভাষা, ধর্ম, সংস্কৃতি, ...

এডিপি বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ ...

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক ...