প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩ ১০:১৩ এএম

কুড়িগ্রামের চিলমারীতে বন্ধ থাকা রমনা লোকাল ট্রেন পুনরায় চালু ও রেলপথ মেরামতের দাবিতে চিলমারী কমিউটার ট্রেন এক ঘন্টা আটকে রেখে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে দাবি আদায় না হলে সামনে কঠোর আন্দোলনের ডাক দেয়ার কথাও জানিয়েছেন।

রবিবার সকাল ৮টার দিকে চিলমারী, রৌমারী ও রাজিবপুর এলাকাবাসীর ব্যানারে রমনা রেলস্টেশনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন স্থানীয়রা।

মানববন্ধন বক্তব্য রাখেন, ইমরান সরকার, ছক্কু মিয়া, মমিনুল ইসলাম, রেজাউল ইসলাম, নিলয় ইসলাম, মতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, বন্ধ থাকা রমনা মেইল ট্রেনটি পুনরায় চালু করতে হবে। কারন বর্তমানে যে কমিউটার ট্রেন চালু করেছে সেটি সকাল ৮ টায় রংপুর যায় কিন্তু চিলমারী ফিরে আসে রাত ১২ টার পর। দেখা সেই সময় যাত্রী শূন্য অবস্থায় ট্রেনটি থাকে। তবে রমনা মেইল ( লোকাল) ট্রেন চালু করলে সকালে জেলার উদ্দেশ্যে রওনা করে কাজ শেষ করে আবার দুপুরের ফিরতি ট্রেনেই ফিরে আসা যাবে। এতে সড়কপথে গেলে যে টাকা ব্যয় হত তা অনেক গুনে কমে যাবে। পাশাপাশি ব্যবসায়ীদের পরিবহন ব্যয়ও কমে যাবে। তাই দ্রুত রেলপথ মেরামত ও ট্রেন চালু করার দাবী জানান স্থানীয়রা।

এদিকে চিলমারী কমিউটার ট্রেন সকাল ৮ টায় রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও মানববন্ধনের কারণে এক ঘন্টা দেরিতে ছেড়ে দেয়। এতে ভোগান্তির শিকার হয়েছেন স্কুল, কলেজসহ কুড়িগ্রাম জেলা শহরের বিভিন্ন কাজ যাওয়া যাত্রীরা।

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...