
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন চলাচলে বিঘ্ন ঘটনার কারণে চাপ পড়েছে মহাসড়কে। এতে ঢাকা- টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৯ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) ভোর থেকে মহাসড়কের ৯ কিলোমিটার এলাকায় পরিবহন থেমে থেমে চলাচল করতে দেখা যায়। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
এদিকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমার ৪০ মিটার নিচেহওয়ায় বঙ্গবন্ধু সেতুতে রাত ১টা থেকে সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজার ৭টি বুথের মধ্যে ৫টি বন্ধ করে দেওয়া হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কিছুটা কমে যাওয়ায় এবং মহাসড়কে যানজট সৃষ্টির কারণে সেতুতে ৭টি বুথ চালু করে দেয় কর্তৃপক্ষ।
পরিবহনের চালকরা জানান, ঘন কুয়াশার কারণে সামনের কিছু দেখা যায় না। এছাড়া সেতুতে কয়েকটি টোল বুথ বন্ধ থাকায় মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে সেতুতে ৫টি টোল বুথ বন্ধ রাখা হয়। রাত থেকেই বুথগুলো বন্ধ ছিল। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায়। ফলে কোথাও কোথাও পরিবহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হবে।
- ১সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ২কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৩সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৪কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
- ৫ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৬নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক
- ৭ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা
- ৮স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
- ৯দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ১০শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৭বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত