
আঠারোশো বাষট্টি সালের দিকে প্রতিষ্ঠিত হয় জাহাপুর জমিদার বাড়ি। জমিদার বাড়ির বংশধররা প্রায় চারশত বছর আগেই এখানে বসতি স্থাপন করেন। এই বাড়িতে বর্তমানে তেরতম বংশধর বসবাস করছে।
বাড়ির সবগুলো ভবনেই বিভিন্ন ধরনের ফুলের নকশা রয়েছে। এমনকি জানালার গ্রীলগুলোতেও নকশা রয়েছে। জানা যায় বাড়িগুলোর নকশা তৈরি করতে ঢাকার বিক্রমপুরের মিস্ত্রিদের আনা হয়েছিল। ভবনগুলোর নকশাগুলো মুঘল রীতিতে তৈরি করা হয়েছে। ভবনগুলো ইংরেজি বর্ণ I এবং এল (L) টাইপে করা হয়েছে।
জমিদার বাড়ির প্রাপ্ত তথ্যূসূত্র থেকে জানা যায়, এ বাড়ির প্রথম পুরুষ শ্রী কানাই লাল রায়। তবে জমিদার হিসাবে প্রতিষ্ঠা পায় নবম পুরুষ শ্রী গৌর মোহন রায়ের আমলে। জমিদার বংশধররা জমিদারি পাওয়ার আগে থেকেই অনেক অর্থ-সম্পদের মালিক ছিলেন। তারা মূলত ছিলেন পাট ব্যবসায়ী। দেশের বিভিন্ন অঞ্চলে তারা পাটের ব্যবসা করতেন। এই জমিদার বাড়ির সকল জমিদারদের নাম জমিদার বাড়ির শ্মশানে তাদের সমাধিতে উল্লেখ আছে।
জমিদার বাড়িতে ঢুকতে বাড়ির প্রথম ফটকে দুইটি সিংহের মূর্তি রয়েছে। এই জমিদার বাড়িতে মোট ১০টি প্রাসাদ বা ভবন আছে। প্রথম ভবনটি তিনতলা আর সবগুলোই দুইতলা বিশিষ্ট। এর মধ্যে দুইটি ভবন প্রায় ধ্বংস হয়ে গেছে। আর কয়েকটি লতাপাতায় জরাজীর্ণ অবস্থায় আছে। তবু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়ি। জমিদার বাড়ির সর্বশেষ ভবনটি তৈরি করেন বর্তমান বংশধর প্রফেসর অঞ্জন কুমার রায়ের ও অধ্যক্ষ রঞ্জন কুমার রায়েরপিতামহ জমিদার শ্রী অশ্বীনি কুমার রায়। এছাড়াও তিনি এখানে এলাকার লোকজনের চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয়, জগন্নাথ দেবের রথ ও মন্দির প্রতিষ্ঠা করেন।
একজন দর্শনার্থী এই জমিদার বাড়িতে দেখতে পাবেন জমিদারদের ব্যবহৃত সৌখিন খাট, নকশা করা চেয়ার, গাঁ এলিয়ে দেয়া ইজি চেয়ার, কারুকার্যখচিত ফুলদানী, ঝারবাতি, গ্রামোফোনসেহ আরও অনেক ধরনের আসবাবপত্র। এছাড়াও এখানে আছে রূপার হাতলের কারুকার্যখচিত ছাতা। যা জমিদাররা তাদের জমিদারি দেখার জন্য বাইরে বের হলে ব্যবহার করতেন।ৎ
যোগাযোগ ব্যবস্থা
ঢাকার সায়েদাবাদ থেকে মুরাদনগর এক্সপ্রেস/ ইলিয়টগঞ্জ এক্সপ্রেসে সরাসরি জাহাজপুর জমিদার বাড়ি পৌঁছাতে পারবেন।
কোথায় থাকবেন
কুমিল্লা শহরে কুমিল্লা সিটি ক্লাব, হোটেল চন্দ্রিমা, হোটেল শালবনসহ বেশ কয়েকটি হোটেল আছে। এগুলোতে যে কোন একটিতে থাকতে পারেন। সম্ভাব্য খরব ১০০০টাকা থেকে ৩০০০টাকা।
- ১মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ২পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৩খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৪চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৫সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ৮ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ৯রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ১০কোনো ধানাই-পানাই মানবো না, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৩সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৪বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৫শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৬কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ১০হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত