জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬ ৩:৫৮ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কামাল উদ্দিনের মৃত্যুতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে সংসদ সদস্য নুরুল আমিন।

মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান ও মিরসরাই থানা সংগ্রাম কমিটির আহ্বায়ক এসএম সুমনের যৌথ সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আহ্বায়ক হাসান মো. জসিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, কামাল উদ্দিন যে আমাদের মাঝে নেই, তা বিশ্বাস করা কঠিন।

তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক ও মানবিক মানুষ, যিনি এলাকার মানুষের যেকোনো বিপদে এগিয়ে যেতেন।

কামাল উদ্দিনের মৃত্যু সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা, তা তদন্ত করার মূল দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখ করে নুরুল আমিন আরও বলেন, পরিবারের পক্ষ থেকে যেসব অভিযোগ আনা হয়েছে, প্রশাসন তা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে তিনি আশা করেন।

আবেগ ও ক্ষোভের বশবর্তী হয়ে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখার পরামর্শ দেন তিনি।

প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবে একটি ছায়া তদন্ত করার কথা জানিয়ে নুরুল আমিন বলেন, কামাল উদ্দিনের মৃত্যুর বিষয়ে কোনো সূত্র পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে।

প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচন করবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি কামাল উদ্দিনের মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে যুবদলের মধ্যে তার মতো আরও ত্যাগী নেতৃত্ব সৃষ্টির আহ্বান জানান এবং তার শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

স্মরণসভায় উপস্থিত যুবদলের নেতাকর্মীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে যুবদল নেতা কামাল উদ্দিনের মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচনের পাশাপাশি এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি তোলেন।

প্রসঙ্গগত, গত ১২ মার্চ মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে নিপ্পন পেইন্টস কারখানার সামনে একটি ড্রাম ট্রাকের চাপায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনের ব্যক্তিগত প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরবর্তীতে ১৪ মার্চ নিহত কামাল উদ্দিনের ছেলে মো. আরাফাতুল ইসলাম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই ঘটনার পর ড্রাম ট্রাক চালক খলিল হাওলাদারকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...