
চট্টগ্রামের বহুল কাক্সিক্ষত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলতি বছরের নভেম্বরে চালু হচ্ছে। ৪ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হওয়া এই মেগাপ্রকল্প চালু হলে চট্টগ্রামের নাগরিকরা যাতায়াতে চরম ভোগান্তি থেকে মুক্তি পাবেন।
১৬ কিলোমিটারের এই ফ্লাইওভার খুলে দিলে মাত্র ২৫-৩০ মিনিটে চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড় থেকে চট্টগ্রাম বিমানবন্দর, সমুদ্রসৈকত, কর্ণফুলী টানেল, সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড পৌঁছানো যাবে। ফলে যাত্রীদের অন্তত ২ ঘণ্টা সময় সাশ্রয় হবে। পর্যটন, ব্যবসা বাণিজ্য ও স্থানীয় যোগাযোগে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ ও সংশ্লিষ্টদের ভাষ্য, পরিকল্পিতভাবে এই প্রকল্পের সুফল আদায় করতে পারলে চট্টগ্রাম বন্দর-কাস্টমস কেন্দ্রিক যোগাযোগ সহজ হবে। বিমানবন্দর যাতায়াত সহজ হওয়া ছাড়াও কর্ণফুলী টানেলের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারগামী যানবাহন চলাচলেও গতি আসবে। এই ফ্লাইওভার ধরে কর্ণফুলী টানেল হয়ে এসব রুটে সহজে যাতায়াত করা যাবে। এতে দীর্ঘ দূরত্বের পথে তিন ঘণ্টার বেশি সময় সাশ্রয় হবে।
সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, ‘উন্নত বিশ্বের শহরগুলোর প্রধান বৈশিষ্ট্য বিমানবন্দরের সঙ্গে শহরের সহজ যোগাযোগ। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার পর চট্টগ্রাম সেই বৈশিষ্ট্য অর্জন করবে। প্রকল্পের পতেঙ্গা অংশটি টানেলের সংযোগ সড়কে মিলিত হয়েছে। এর ফলে বন্দর নগরীর যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনবে এই প্রকল্প। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়ের মূল অংশ উদ্বোধন করবেন। এরপর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।’
সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস জানান, এরই মধ্যে প্রকল্পের বেশিরভাগ কাজ শেষ হয়েছে। বর্তমানে সড়কের কার্পেটিংয়ের কাজ চলছে। যেভাবে কাজ চলছে আগামী অক্টোবরের মধ্যে এক্সপ্রেসওয়েটি গাড়ি চলাচল উপযোগী হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম আরও নান্দনিক হয়ে উঠবে। বিমানবন্দর, সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড, বঙ্গবন্ধু টানেলসহ দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে সহজ সংযোগ তৈরি হবে।’
প্রসঙ্গত, চট্টগ্রামের মূল শহর থেকে পতেঙ্গায় অবস্থিত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, পতেঙ্গা সমুদ্রসৈকত, কর্ণফুলী টানেলসহ শহরের উপকূলবর্তী অঞ্চলগুলোতে যেতে নগরীর লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহুনি, আগ্রাবাদ, বারেকবিল্ডিং, কাস্টমস মোড়, ইপিজেড মোড়, সল্টগোলা ক্রসিং পার হতে হয়। এসব পয়েন্টে যানজট নিত্যদিনের ব্যাপার। যানজটে পড়ে অনেক বিমানযাত্রী ফ্লাইট ধরতে না পারার মতো ঘটনাও ঘটে। সিডিএ সূত্র জানায়, নাগরিকদের যানজটের ভোগান্তি থেকে মুক্তি দেওয়া, বিমানযাত্রীদের যাতায়াত সহজ করা, পর্যটন খাতকে বিকাশিত হওয়ার সুযোগ করে দেওয়াসহ বেশ কিছু উদ্দেশ্য নিয়ে সিডিএ লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেয়।
- ১ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ২স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৩পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৪পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৫বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৬সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৭‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৮মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ৯UCB Price Sensitive Information
- ১০কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৫সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৬এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৯মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত