প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪ ৩:৫৫ পিএম

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি অস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭। বুধবার (১৪ আগস্ট) সকালে অস্ত্র ও গুলি উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম।

তিনি বলেন, গত ‘মঙ্গলবার (১৩ আগস্ট) পর্যন্ত স্থানীয় জনগণ, গোয়েন্দা নজরদারি ও অন্য উৎস থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে ২১টি সচল রয়েছে এবং বাকি ১৪টি ক্ষতিগ্রস্ত।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের আগে দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। লুটপাট হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম নগরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। একই সঙ্গে সচেতন নাগরিকদের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়।

এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার (১৫ আগস্ট) এর মধ্যে লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...