
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে কৃষক আবু জাহেদ হত্যা মামলায় মো. রায়হান (৩৩) নামে এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চুনতি ইউয়িনের লম্বাশিয়ার পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রায়হান একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার মৃত আব্দু শুক্কুর প্রকাশ বান্টু মিয়ার ছেলে ও হত্যা মামলার ৪ নম্বর আসামি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তার রায়হান চুনতির কৃষক আবু জাহেদ হত্যা মামলার আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি পাহাড়ে লুকিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার রায়হান লম্বাশিয়ার পাহাড়ি এলাকায় বসবাস করে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সনের ৩০ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে চুনতি ইউনিয়নের সাতগড় ছড়ার ব্রিজ এলাকায় একদল সন্ত্রাসী আবু জাহেদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরদিন আহতের স্ত্রী উর্মি সোলতানা সাদিয়া সাদেকা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলায় স্থানীয় মো. হারুন (৪২), মো. জাহেদ (২৮), ওমর ফারুক প্রকাশ ওমর (৩২) ও মো. রায়হানকে (৩৩) এজাহারনামীয় আসামি করা হয়। গত ৩ জানুয়ারি সন্ধ্যায় আহত কৃষক আবু জাহেদ নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কৃষক আবু জাহেদ উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাতগড় নয়া পাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে।
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত