উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬ ৯:১৬ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নে মৃত পিতার লাশ দাফনে বাধা এবং ছোট ভাইকে জিম্মি করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে বড় ভাইদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ছোট ভাই নুরুল ইসলাম।

ছোট ভাইয়ের দাখিল করা মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ওমরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো: নুরুল ইসলামের পিতা মো: তোফাজ্জল হোসেন গত ১১ এপ্রিল ইন্তেকাল করেন। তার ৩ ছেলে, ৫ মেয়ে ও ১ স্ত্রী জীবিত রয়েছেন।

বাবার মৃত্যুর পর ২ ছেলে মো: ইসমাইল নসু ও আবু তাহের বাচ্চু স্থানীয় কতিপয় লোক নিয়ে তার লাশ দাফনো বাঁধা প্রদান করেন। একইসাথে ছোট ভাই নুরুল ইসলামকে জিম্মি করে জোরপূর্বক ৩টি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেন।

এ ব্যাপারে অভিযোগকারী নুরুল ইসলাম বলেন, আমরা ৩ ভাই, ৫ বোন ও মা জীবিত রয়েছে। গত ১১ এপ্রিল বিকেল ৩ টায় আমার বাবা মৃত্যুবরণ করেন। আজ থেকে ১৫ বছর আগে আমার বাবা জীবিতাবস্থায় আমাকে ৪০ শতাংশ জমি দলিল দিয়েছেন। অপর ২ ভাই ও ৫ বোনকে জমি বিক্রি করে সমপরিমাণ টাকা দিয়েছেন। ৭ থেকে ৮ বছর আগে নগদ টাকার প্রয়োজনে বাবা আমার কাছে ২০ শতাংশ জমি বিক্রি করেন।
অথচ বাবার মৃত্যুর পর ২ ভাই ও স্থানীয় কিছু লোক মিলে বাবার লাশ দাফনে বাঁধা প্রদানের পাশাপাশি আমাকে জিম্মি করে জোরপূর্বক অলিখিত ৩টি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে। স্বাক্ষর নেওয়া স্ট্যাম্পগুলো ব্যবহার করে আমাকে হয়রানির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমি বাধ্য হয়ে স্ট্যাম্প উদ্ধারে আদালতে মামলা করেছি। চরফ্যাশন নির্বাহী ম্যাজিস্ট্রট আদালত চরফ্যাশন থানার অফিসার ইনচার্জকে অলিখিত ৩টি স্ট্যাম্প উদ্ধারের নির্দেশ দিয়েছে।

অভিযুক্ত বড় ভাই ইসমাইল হোসেন নসু বলেন,আমাদের বিরুদ্ধে ছোট ভাইয়ের আনা অভিযোগ ঠিক নয়। আমরা কোন অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেইনি।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খলিলুর রহমান বলেন, আদালতের নির্দেশের কাগজ পাইনি। পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করব।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...