উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫ ১০:৪৪ এএম
oppo_0

চরফ্যাশনে জমি বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট এবং জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, চরফ্যাশন উপজেলার চর-কলমী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নুরুল ইসলাম কালু জানান, তিনি দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে নিজ ক্রয়কৃত ফসলি জমিতে চাষাবাদের পাশাপাশি বসতবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মৃত ইউনুসের ছেলে হেলালের নেতৃত্বে মামুন, সোহাগ, সবুজ ও হাসানসহ প্রায় ৪০ জন বহিরাগত ভাড়াটে লাঠিয়াল নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায়।

নুরুল ইসলাম কালুর অভিযোগ, হামলাকারীরা রাতের আঁধারে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক দখল নেয় এবং টিনশেড ঘর নির্মাণ করে। বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্য হযরত আলী, রিজিয়া বেগম, রুমা ও শামসুন্নাহারকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। এসময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার এবং জমির দলিলপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

অন্যদিকে অভিযুক্ত হেলাল, মামুন, সবুজ ও হাসান হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, নুরুল ইসলাম কালু গংয়ের সঙ্গে প্রায় এক একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলছে এবং আদালতের রায় তাদের পক্ষেই রয়েছে। তাদের দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ  ফকরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ

ওয়ারুক মুরাদবাড়ি জামে মসজিদের ওয়াক্‌ফ সম্পত্তি অনিয়ম, দুর্নীতি ও তছরুপ করার প্রতিবাদে মুতাওয়াল্লি মো. নুরুন্নবীর ...

চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা

ডিজিটাল যুগে বস্তুনিষ্ঠ, নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের বিভিন্ন প্রিন্ট, ...

চরফ্যাশনে জুয়েলের বাজিমাত ফিলিপাইন ব্ল্যাক আখ চাষে ১০ লাখ আয়ের স্বপ্ন

জুলকার নাঈম: দীর্ঘদিন প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরে অনেকেই যখন কর্মসংস্থানের সংকটে দিশেহারা, ঠিক তখনই একদম ...