
ভোলার চরফ্যাশন উপজেলার দুই কৃতি সন্তান ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম ড.আ.জ.ম ওবায়েদুল্লাহ ও সাবেক জামায়াতের ভোলা জেলা আমীর মরহুম অধ্যক্ষ মোস্তফা কামালের ‘বর্ণাঢ্য জীবন নিয়ে’ স্মৃতিচারন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সোমবার চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি মো.আবিদুর রহমান।
প্রধান অতিথি বলেন, ড.আ.জ.ম ওবায়দুল্লাহ ছিলেন নানান গুণে গুণান্বিত। তিনি ইসলামী আন্দোলনের জন্য যে অবদান রেখে গেছেন তা অনস্বীকার্য।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী কাজী হারুন অর রশিদ বলেন, যেখানে গুনিদের কদর হয় না সেখানে গুনির জন্ম হয় না। ড.আ.জ.ম ওবায়দুল্লাহ ও মোস্তফা কামাল ভোলার ১৮ লক্ষ মানুষের জন্য সম্পদ। তাদের রেখে যাওয়া কাজ আমাদেরকে এগিয়ে নিতে হবে।
বিশেষ অতিথির হিসেবে অ্যাডভোকেট পারভেজ হোসেন বলেন, ড.আ.জ.ম ওবায়দুল্লাহ ও মোস্তফা কামালকে খুব কাছ থেকে দেখেছি। তারা নিঃসন্দেহে যে কোন প্রশ্নের ঊর্ধ্বে থেকে ইসলামী আন্দোলনের কাজ করেছেন।
এছাড়া অতিথিবৃন্দ মরহুমদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন স্মৃতিচারণ করেন।
প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বানীর সম্পাদক আযাদ আলাউদ্দিন ও মরহুম অধ্যক্ষ মোস্তফা কামাল এর বড় জামাতা প্রভাষক রিয়াজ উদ্দিনসহ জামায়াতে ইসলামীর নেতৃত্ববৃন্দ প্রমুখ।
প্রোগ্রাম শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন চরফ্যাশন খাস মহল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।
এএ
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত