প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫ ৩:০০ পিএম , আপডেট: জুলাই ১৭, ২০২৫ ৩:০১ পিএম

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২৫ ওই কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।  চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা ও চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের জিপিএ ৫ সহ শতভাগ উত্তীর্ণ হওয়ায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়াতুল মোদারেসিন চরফ্যাশন উপজেলা শাখার সেক্রেটারি ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: কামরুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট মহিবুল্লাহ, চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার অধ্যক্ষ আইয়ুব আলী, ভাইস প্রিন্সিপাল মারুফ বিল্লাহ, দুলারহাট আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক ইকবাল মাহমুদ, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের প্রভাষক জাহিদ হাসান, চরফ্যাশন প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক আমার দেশের চরফ্যাশন প্রতিনিধি সাংবাদিক এম লোকমান হোসেন, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রভাষক এ এইচ এইচ এম শাকিল আহমেদ, নুরিয়া আলিম মাদ্রাসার প্রভাষক জোবায়ের আহমেদ সহ অন্যান্য অতিথিবৃন্দ, অভিভাবক, সকল শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের একাডেমিক ইনচার্জ জুলকার নাঈম।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় কারখানা মালিককে ২০ হাজার টাকা ...

মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর এলাকায় সম্প্রতি বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে ...

চুয়াডাঙ্গায় মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

দীর্ঘ আড়াই বছর পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া আঁখি প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মরিয়ম ...