প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২ ৬:২৬ পিএম , আপডেট: ডিসেম্বর ৪, ২০২২ ৬:২৭ পিএম

ফরিদপুরের চরভদ্রাসনে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ২০ জন জেলের মাঝে একটি করে বকনা বাছুর বিতরন করা হয়েছে।

সোমবার দুপুর সারে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জেলেদের মাঝে এ বকনা বাছুর বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার,জেষ্ঠ সহকারী পরিচালক বিজন কুমার নন্দী,উপজেলা মৎস কর্মকর্তা (অতি:দা:) এসএম মাহমুদুল হাসান, উপজেলা প্রাণি সম্প্রসারন কর্মকর্তা রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার ও সহকারী মৎস কর্মকর্তা মো: জুয়েল রানা প্রমূখ।

মৎস কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অত্র উপজেলায় মোট ৪৫ জন নিবন্ধিত জেলের মাঝে বকনা বাছুর বিতরন করা হবে। প্রথম ধাপে ২০ জনের মাঝে বিতরন করা হলো। পর্যায়ক্রমে বাকীদের মাঝে বকনা বাছুর বিতরন করা হবে।

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...