
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরাঞ্চল ও অনাবাদি জমিতে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের বিখ্যাত ‘ওকিনাওয়া’ জাতের মিষ্টি আলু। গত তিন বছর ধরে পরীক্ষামূলকভাবে চাষ শুরু হলেও চলতি মৌসুমে এর আবাদ ছড়িয়ে পড়েছে প্রায় ৩০ বিঘা জমিতে। কৃষক, উদ্যোক্তা ও ভোক্তাদের বাড়তি আগ্রহে এটি এখন সম্ভাবনাময় ‘সুপারফুড’ ফসল হিসেবে আলোচনায় এসেছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশি জাতের তুলনায় ওকিনাওয়া মিষ্টি আলুর ফলন অনেক বেশি। প্রতি বিঘায় প্রায় ১০০ থেকে ১২০ মণ পর্যন্ত উৎপাদন হচ্ছে। রোগবালাই তুলনামূলক কম হওয়ায় এবং সংরক্ষণ ক্ষমতা বেশি থাকায় কৃষকদের মাঝেও দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এই জাত।
কৃষকদের দাবি, প্রতি শতক জমিতে তিন মণের বেশি ফলন মিলছে, যা স্থানীয় অন্যান্য জাতের তুলনায় প্রায় দেড়গুণ বেশি। আলুর আকারও তুলনামূলক বড় ও আকর্ষণীয় হওয়ায় বাজারে সহজেই ক্রেতাদের নজর কাড়ছে।
সিদ্ধ কিংবা পুড়িয়ে খাওয়ার পর এ আলুর ভেতরে হলুদাভ রং দেখা যায়, যা ভোক্তাদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করছে। স্বাদেও রয়েছে আলাদা মিষ্টতা ও নরম ভাব। ভোক্তারা জানান, কম পানিতে ধীরে সিদ্ধ করলে এর স্বাদ আরও ভালো হয়। আবার সিদ্ধ বা পুড়িয়ে ফ্রিজে কিছু সময় রেখে খেলে মিষ্টতার মাত্রা আরও বেড়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, মিষ্টি আলু নিয়ে মানুষের মধ্যে প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। তবে পুষ্টিবিদদের মতে, ওকিনাওয়া জাতের মিষ্টি আলুর গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলক কম হওয়ায় ডায়াবেটিস রোগীরাও পরিমিত পরিমাণে এটি খেতে পারেন।
এছাড়া এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল কমাতে সহায়তা করে। উচ্চমাত্রার খাদ্যআঁশ হজমে সহায়তা করে, দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। ভিটামিন ‘এ’ দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট ধীরে ধীরে শরীরে শক্তি জোগায় এবং দ্রুত ক্ষুধা লাগতে দেয় না।
বিশ্বব্যাপী ওকিনাওয়া মিষ্টি আলু বিশেষভাবে পরিচিত জাপানের ওকিনাওয়া অঞ্চলের খাদ্যসংস্কৃতির কারণে। দীর্ঘায়ু ও সুস্থ জীবনের পেছনে এই আলুকে গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। ফলে স্বাস্থ্যসচেতন মানুষের কাছেও এর জনপ্রিয়তা বাড়ছে।
বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামের কৃষক নূর মোহাম্মদ বলেন, “গত বছর কৃষক প্রশিক্ষণের মাধ্যমে এই আলুর বিষয়ে জানতে পারি। পরে কৃষি অফিস থেকে ভাইন সংগ্রহ করে ২০ শতক জমিতে আবাদ করি। প্রথমবারেই প্রায় ৬৫ মণ ফলন পেয়েছি।”
নবীনগর পশ্চিম ইউনিয়নের দড়িলাপাং গ্রামের কৃষক কামাল মিয়া বলেন, “এই আলুর স্বাদ ও বাজারচাহিদা দুইটাই ভালো। গত দুই বছর ধরে তিন বিঘা জমিতে চাষ করছি। প্রতি বিঘায় প্রায় ১২০ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। স্বল্প খরচে বেশি উৎপাদন হওয়ায় এটি বেশ লাভজনক।”
উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, “ওকিনাওয়া জাতের মিষ্টি আলুর প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে। ফলন ও বাজারচাহিদা ভালো থাকায় আগামীতে এর আবাদ আরও বাড়বে। উদ্যোক্তা কৃষকদের প্রশিক্ষণ ও প্রদর্শনীর জন্য ভাইন উৎপাদনে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, আগামী মৌসুমে ১০০ বিঘা জমিতে ওকিনাওয়া জাত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন বলেন, “দেশে এখনো মিষ্টি আলু সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে ওঠেনি। গোল আলুর মতো সংরক্ষণ সুবিধা ও মিষ্টি আলুভিত্তিক এগ্রো-প্রসেসিং শিল্প গড়ে উঠলে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং ভোক্তারাও দীর্ঘ সময় বাজারে এই পুষ্টিকর খাদ্য সহজে কিনতে পারবেন।”
বর্তমানে নবীনগর উপজেলায় প্রায় ২৫৫ হেক্টর জমিতে মিষ্টি আলুর আবাদ হচ্ছে। এর মধ্যে নাটঘর, নবীনগর পশ্চিম, সাতমোড়া, বড়িকান্দি ও বীরগাঁও ইউনিয়নের প্রায় ২০ জন কৃষক ওকিনাওয়া জাতের আলু উৎপাদন করছেন। কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এই জাতের আবাদ আরও তিনগুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এনজে
- ১সদকা জান্নাতে যাওয়ার পথ সুগম করে যেভাবে
- ২তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৩ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ৪তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৫‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৬মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৭পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৮খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৯চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ১০সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত