জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১০, ২০২৬ ৭:৪১ পিএম

‘যুব সমাজ বাঁচাও দেশ বাঁচাও’ মাদক নয় জীবন চাই’ এই স্লোগান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকালে উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর- রাজেন্দ্রপুর গ্রামবাসীর উদ্যোগে উমেদপুর সরকারি প্রাইমারী স্কুল হলরুমে অনুষ্ঠিত সমাবেশে রাজনীতিবিদ, ছাত্র যুবকসহ নানা বয়সের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু কালাম ভূইয়ার সভাপতিত্বে ও মাওঃ ফখরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আনু মিয়া, মোঃ সহিদ মিয়া, শিক্ষক কে এম ফখরুল ইসলাম, আনোয়ার হোসেন সোহাগ, ঐক্যবদ্ধ আখাউড়ার উদ্যোক্তা আমজাদ ভূইয়া, সাদ্দাম হোসেন, রোবায়েদ খান প্রমুখ।

বক্তারা বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করছে। তাই নিজ পরিবারকে মাদক সেবন থেকে মুক্ত রাখতে হবে। মাদক সেবন ও বিক্রি করতে নিষেধ করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাইকে যার যার পাড়া মহল্লা থেকে মাদকমুক্ত আন্দোলন গড়ে তুলতে হবে। আর এজন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে যুব সমাজ। তাই মাদক প্রতিরোধে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বন্যাকবলিত এলাকায় বসবাসরত ...

বিশ্বকাপ ফুটবল ফাইনাল শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে মহিষ ভোজের আয়োজন করেছেন স্পেনপ্রবাসীরা। এতে প্রতিদ্বন্দ্বী দুই ...

কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন এবং অযোগ্য প্রার্থীকে নিয়োগ ...

বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প পাঁচ বছর ...