দিনাজপুরের বিরামপুর স্টেশনে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে প্রাণ হারিয়েছেন কলেজ শিক্ষার্থী গোলাম রব্বানী (২০)।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বিরামপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যেরা এসে উদ্ধার করে হাসপাতালে নিলেও তাঁকে আর বাঁচানো যায়নি।
নিহত গোলাম রব্বানী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুতুব গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
দিনাজপুরের বিরামপুর আসার জন্য জয়পুরহাট রেলস্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন গোলাম রব্বানী (২০)। বিরামপুর স্টেশনে ট্রেনটি থামবে না শুনে তড়িঘড়ি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে বসেন রব্বানী। এতে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝের ফাঁকে পড়ে মুহূর্তের মধ্যে কোমরের নিচের অংশ থেঁতলে যায় তাঁর।
গোলাম রব্বানীর ফুফাতো ভাই রাকিবুল ইসলাম বলেন, রব্বানী জয়পুরহাটের একটি কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। আজ সকালে জয়পুরহাট থেকে ট্রেনে করে বিরামপুর রেলওয়ে স্টেশন হয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। কিন্তু ভুল করে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েছিলেন। এই ট্রেন বিরামপুর স্টেশনে থামে না।
বিরামপুর রেলস্টেশনে টহলরত আনসার সদস্য নুরুন্নবী ইসলাম বলেন, আজ সকালে তাঁরা চারজন আনসার সদস্য স্টেশনে দায়িত্বে ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। বিরামপুরে স্টপেজ না থাকায় সেটি স্টেশনের ২ নম্বর লাইন দিয়ে যাচ্ছিল। এ সময় একজন যাত্রী ট্রেন থেকে ২ নম্বর লাইন–সংলগ্ন পূর্ব পাশের প্ল্যাটফর্মে লাফ দেন। কিন্তু তিনি পা পিছলে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে পড়ে যান এবং ট্রেনের চাপা খান। এতে তাঁর কোমর ও পা থেঁতলে গিয়ে গুরুতর আহত হন।
বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আজিজ বলেন, ট্রেন দুর্ঘটনায় একজন আহতের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে গোলাম রব্বানী নামের এক কলেজশিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় সেখানকার জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নূরুল ইসলাম বলেন, ট্রেন দুর্ঘটনায় একজন নিহতের খবর পেয়ে রেলওয়ে পুলিশ বিরামপুর রেলওয়ে স্টেশন ও বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে। নিহত গোলাম রব্বানীর মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।
নূরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।
বিএইচ
- ১আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ২মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৩কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৪মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ
- ৫জিডিপির বাইরে থাকা পাঁচ খাতে বাড়ছে কর্মসংস্থান, উৎপাদন ও মূল্য সংযোজন
- ৬রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
- ৯ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল
- ১০শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ১যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ২অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৫খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা
- ৬বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৭দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ১০রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ





পাঠকের মতামত