
চলে গেলেন জার্মান কিংবদন্তি জার্ড মুলার। জার্মান সময় আজ রবিবার সকালে তিনি মৃত্যবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। জার্মানির হয়ে ১৯৭৪ সালে তিনি বিশ্বকাপ জিতেছিলেন। সেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন মুলার। ‘দ্য গ্রেটেস্ট গোলস্কোরার’ হিসেবে খ্যাত মুলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।
১৯৭০ বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। যার মধ্যে বুলগেরিয়া এবং পেরুর বিপক্ষে ছিল পর পর দুটি হ্যাটট্রিক। চার বছর পর দলকে শিরোপা জেতাতে জয়সূচক গোলটিও এসেছিল তার পা ছুঁইয়ে। হল্যান্ডের বিপক্ষে ফাইনালে তার গোলেই জয় পেয়েছিল পশ্চিম জার্মানি। জাতীয় দলের ক্যারিয়ার খুব লম্বা নয়। পশ্চিম জার্মানির হয়ে ৬২টি ম্যাচ খেলে ৬৮ গোল করেছিলেন মুলার।
বায়ার্ন মিউনিখে ছিল তার উজ্জ্বল ক্যারিয়ার। বায়ার্ন মিউনিখের হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করেছেন। যার ৩৬৫ গোল করেছেন বুন্দেসলিগায়। সাতবার লিগের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন তিনি।
১৯৭২ সালে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ৬৫ গোলের রেকর্ড গড়েছিলেন। ৪০ বছর পর ২০১২ সালে লিওনেল মেসি সেই রেকর্ড ভাঙেন। মেসি করেছিলেন ৬৭ গোল। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটি অক্ষত ছিল ৩২ বছর। ২০০৬ সালে রোনালদো সেই রেকর্ডটি ভাঙেন।
তাকে ডাকা হতো ‘ডার বোম্বার’ বা বোমারু নামে। মাঠে নেমে ‘গোল’ বর্ষণে প্রতিপক্ষকে বিধ্বস্ত করতেন বলেই এমন নাম দেওয়া হয়েছিল।
- ১ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ২চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ৩ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের পিঠের চামড়া তুলে ফেলবো: শিবির সভাপতি ইবি শাখা
- ৪গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কয়রায় জামায়াতে ইসলামীর দোয়া ও গণমিছিল
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ অপর ছাত্রের লাশ উদ্ধার
- ৬ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ৫৭ জন গ্রেফতার
- ৭গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
- ৮দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৯দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ১০জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত