
দেশের চলমান পরিস্থিতি নিয়ে চাঁদপুর জেলা পুলিশের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা ও শহর শাখার নেতারা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জামায়াত নেতাদের উদ্দেশ্যে বলেন, পুলিশের কর্মবিরতির সময় আইন শৃঙ্খলা যাতে চরম অবনতি না হয়, আপনারা রাস্তায় থেকে এবং এলাকায় এলাকায় পাহারা দিয়ে পুলিশের কাজটি করে দিয়েছেন, সেজন্য জেলা পুলিশের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে আপনারা সংখ্যালঘুদের স্থাপনা ও বাড়িঘর পাহারা দিয়েছেন। এগুলো আমাদেরই কাজ ছিলো, কিন্তু সেকাজগুলো আপনারা করেছেন।
তিনি আরও বলেন, পুলিশ নির্বাহী আদেশের অংশ। যখন যে সরকার ক্ষমতায় থাকে এবং সে সরকারের নির্দেশে পুলিশ দায়িত্ব পালন করে। বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন, যখন যে সরকার ক্ষমতায় ছিলে, তাদের নির্দেশে পুলিশ সর্বোচ্চ শক্তি দিয়ে দায়িত্ব পালন করেছে।
সভায় জামায়াতে ইসলামীরে নেতারা চাঁদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখার জন্য দলের পক্ষ থেকে পুলিশকে সার্বিক সহযোগিতা দিবেন বলে জানান। একই সাথে আর যাতে কোন ধরনের সহিংসতার ঘটনা না ঘাটে এবং চেষ্টা না করতে পারে সে বিষয়ে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিষয় বক্তব্যে গুরুত্বসহ তুলে ধরেন।
চাঁদপুর জেলা জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জয়েন্ট সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সেক্রেটারি মো. বেলায়েত হোসেন, জামায়াত নেতা শুক্কুর মোস্তান, ইসলামী ছাত্র শিবির চাঁদপুর শহর শাখার সেক্রেটারি জাহিদুল ইসলাম প্রমূখ।
পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অবস) রাশেদুল হক চৌধুরী, পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মো. মনিরুল ইসলাম।
সভার শুরুতে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং জামায়াত নেতাদের সাথে পরিচিতি হন এসপিসহ পুলিশ কর্মকর্তারা।
এসকে
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৭পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৮কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ৯এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ১০বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী





পাঠকের মতামত