
সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও সাধারণ নাগরিকদের গণহত্যার বিচার, গায়েবী মামলা, গণ গ্রেপ্তার ও নির্যাতন বন্ধে চাঁদপুরে প্রতিবাদ এবং মানববন্ধন করেছে আইনজীবীরা।
রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা জজ আদালত চত্বরে সচেতন আইনজীবী সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
সাধারণ ছাত্রদের একদফা আন্দোলনের সকল কর্মসূচির সাথে একমত পোষণ করে মানববন্ধনে বক্তব্য দেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, অ্যাডভোকেট কামাল উদ্দিন, সিনিয়র আইনজীবী দুলাল মিয়া পাটওয়ারী ও জাহাঙ্গীর আলম।
অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন এর সভাপতিত্বে ও অ্যাডভোকেট আবদুল্লাহিল বাকীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, অ্যাডভোকেট কোহিনুর রশিদ ও আলম খান মঞ্জু।
শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে একমত পোষণ করে বক্তারা বলেন, আমরা এই স্বাধীন দেশে আর গুলি দেখতে চাই না। আমরা আর কোন হত্যা এবং খুন দেখতে চাই না। আমাদের সন্তানদের বাহিরে রেখে আমরাও ঘরে থাকতে পারছি না। বিনা অযুহাতে সন্তানদেরকে আমাদের সামনে থেকে গ্রেপ্তার করতে দিব না। আমরা আইনজীবী সমাজ সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত। এখন থেকে আমরা ছাত্রদের আন্দোলনের সাথে আছি এবং থাকবো। বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।
তারা আরও বলেন, গত কয়েকদিনে পুলিশের গুলিতে যেসব শিক্ষার্থী নিহত এবং আহত হয়েছেন তা আমরা দেখেছি। বিবেক আমাদের তাড়না করছিলো। তাই আইনজীবী হিসেবে আমরা ঘরে বসে থাকতে পারি না। আন্দোলনের দেশের অনেক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো আবার গড়ে নেয়া যাবে। কিন্তু যারা নিহত হলেন তাদেরকেত কোটি কোটি টাকা দিয়ে ফিরে পাওয়া যাবে। শিক্ষার্থীদের এক দফা দাবীর সাথে আমরা একমত। এই সরকারকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা এই দাবী আদায় করে ছাড়বো এবং ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে।
এছাড়াও আইনীজবীদের মধ্যে এম রফিকুল ইসলাম রিপন, জসিম মেহেদী, ছায়েম, মো. কামাল, ইয়াসিন আরাফাত, মো. শামিম, ছাদ্দাম, মাইনুল, জিসান আহমেদ রিজন, সানজিদ, সুমন, মিল্টন ও শামিমসহ প্রায় শতাধিক আইনজীবী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসকে
- ১প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ২লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৩নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৪কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৫রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৬২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ৯চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ১০কুষ্টিয়ার মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১
- ১২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৪নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৫তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৮খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৯শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ১০২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট





পাঠকের মতামত