
ফাল্গুনের ভরা পূর্ণিমা রাতে চাঁদপুরে প্রথমবারের মতো জ্যোৎস্না উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সাহিত্য মঞ্চের আয়োজন ও আপন এর সহযোগীতায় ২৮ ফেব্রুয়ারি রোববার পূর্ণিমারাতে চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজ মাঠে যাযাবর ভবনের সামনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
ভরা পূর্ণিমার এ রাতে কথা, কবিতা পাঠ ও গান পরিবেশনের মধ্য দিয়ে জ্যোৎস্না বন্দনা করেন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। সাহিত্য মঞ্চের সভাপতি কবি মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি আশিক বিন রহিমের সঞ্চালনায় জোছনা উৎসব সম্পর্কিত সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের সাধারণ সম্পাদক রফিক আহমেদ মিন্টু, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক ডা. পীযূষ কান্তি বড়ুয়া, আপন এর উপদেষ্টা ডা. মাসুদ হাসান, কবি ও গল্পকার মুহাম্মদ ফরিদ হাসান। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান জোছনা উৎসবের সহযোগী সংগঠন আপনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোটারীয়ান ডা. রাশেদা আক্তার।
অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে জ্যোৎস্নার কবিতা পাঠ করেন, কবি ও লেখক তছলিম হোসেন হাওলাদার, ইকবাল পারভেজ, মাহবুবুর রহমান সেলিম, খাইন-ই-আজম, ম. নূরে আলম পাটোয়ারী, শাহমুব জুয়েল, মুহাম্মদ ফরিদ হাসান, কবির হোসেন মিজি, নুরুন্নাহার নিশি, মেহেদী হাসান রানা, ওমর ফারুক, নিঝুম খান।
রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বরেণ রবীন্দ্র সংগীতশিল্পী ও সংগীত শিক্ষক রফিক আহমেদ মিন্টু, চয়ন সাহা। ফোক গান পরিবেশেন করেন কণ্ঠশিল্পী শুভ্র রক্ষিত, রাজীব চৌধুরী, মুন্না, কবির হোসেন মিজি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, সাংস্কৃতির সাথে অপসাংস্কৃতির একটা যুদ্ধ বহুকাল ধরেই চলছে। কিন্তু দিনশেষে সুস্থ্য ধারার সাংস্কৃতির বিজয় অনিবার্য। আজকের এই ভরা পূর্ণিমার রাতে জ্যোৎস্নার আলোয় চমৎকার পরিবেশে ভিন্নধর্মী একটি আয়োজনে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। চাঁদপুরে জ্যোৎস্নাকে বন্দনা করে খোলা আকাশের নিচে এটিই প্রথম আয়োজন। এজন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের আয়োজন আগামীতেও আরো বড় পরিসরে হবে সেটি আশা রাখছি।
তিনি বলেন, একই রকম গান পরিবেশ কিংবা সময়ের পেক্ষিতে একেক রকম আবেদন রাখে। যেমন রবীন্দ্রসংগীত সকালে শুনলে তা একরকম উপভোগ করা যায়, দুপুরে আরেক রকম এবং রাতে আরেক রকম। তেমনি এমন চাঁদের আলো গান কিংবা কবিতা যাই উপস্থাপন হবে তাই ভালো লাগবে এ কথা নিশ্চিতভাবে বলা যায়। গানের গলা কিংবা আবৃত্তির শব্দচয়নে যদি ভুল থাকে সেটিও ভালো লগবে। এই ধরনের আয়োজনের মমধ্যদিয়ে আমাদের তরুণ এবং নতুন প্রজন্ম সুস্থ্য ধারার সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করবে সেই আশা রাখছি।
জ্যোৎস্না উৎসবের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সাহিত্য মঞ্চের নির্বাহী সদস্য নার্গিস ত্বন্নি, বেলাল হোসাইন, চাঁদপুর টেলিগ্রাফের প্রতিষ্ঠাতা আসেফ লিটন। আয়োজনের সহযোগিতায় ছিলো সামাজিক সংগঠন আপন। আয়োজকদের পক্ষ থেকে পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদানহ কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত