
চাঁদপুরের ঐতিহ্যবাহী সংগীত প্রতিষ্ঠান সুরধ্বনি একাডেমির আয়োজনে একই দিনে বসন্ত ও নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে সাংবাদিক ক্লাবের রেড রোজ হলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান দুটি সম্পন্ন হয়।
গান, নৃত্য, আবৃত্তি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বিকেল ৪টা থেকে প্রথমে বসন্ত উৎসব এবং সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব।
সুরধ্বনি একাডেমীর অধ্যক্ষ অনিতা নন্দীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় বক্তব্য দেন চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক কেএম মাসুদ ও প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।
সুরধ্বনি একাডেমীর অধ্যক্ষ অনিতা নন্দী বলেন, প্রতি বছর আমরা ঋতুভিত্তিক কিছু অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এবার খুব অল্প সময়ের প্রস্তুতিতে অনুষ্ঠান দুটি সম্পন্ন করতে হয়েছে।
সাংগঠনিক সম্পাদক রফিুজ্জামান রণি বলেন, বৈশ্বিক সংকটকাল ও দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে উৎসব দুটি করতে হয়েছে।
আশা করি এই সংকটদ্রুত কেটে যাবে। আবারও স্বাভাবিক হয়ে উঠবে পৃথিবী।
সুরধ্বনি একাডেমীর বিভিন্ন পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংস্কৃতি আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস।
ইএটি
- ১পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ২মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৩ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৪আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৫সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৬২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৭খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব
- ৮নরসিংদীতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়
- ৯নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ১০মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ১০ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস





পাঠকের মতামত