
চাঁদপুরে ৪৮৮টি কেন্দ্রে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে সদর ও হাইমচর উপজেলায় এই কার্যক্রম শুরু হয়।
সকাল থেকে বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম এবং সিভিল সার্জন নুরে আলম দ্বীন।
জেলা ইপিআই সেন্টার থেকে জানানো হয়, চাঁদপুর সদরে অস্থায়ী ইপিআই টিকা কেন্দ্র ৩৩০টি, হাইমচর উপজেলায় অস্থায়ী ইপিআই টিকা কেন্দ্র ১২৮টি এবং পৌরসভার অস্থায়ী ইপিআই টিকা কেন্দ্র ৪০টি কেন্দ্রে পর্যায়ক্রমে ভ্যাকসিন কার্যক্রম চলবে।
আগামী ২১ এপ্রিল পর্যন্ত শিশুদের টার্গেট করে ৭২ হাজার ৮৭৪ জনকে এই টিকার আওতায় আনা হবে।
এদিকে জেলায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ১৫০ জন শিশু চিকিৎসা নিচ্ছে।
৩২ জনের হাম শনাক্ত হয়েছে। কয়েকজনের পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষা রয়েছে।
এ পর্যন্ত চাঁদপুরে হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়।
ইএটি
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ১০মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত