
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের মুন্সিরহাট বেইলি ব্রিজ থেকে উভারামপুর গ্রাম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক দীর্ঘ বছরের বেহাল পরিস্থিতি পরিদর্শন করেছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নির্বাহী প্রকৌশলী ওই সড়কটির বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।
এ সময় ওই এলাকার বাসিন্দা ইসমাইল তালুকদার খোকন এবং ভুক্তভোগী লোকজন তাদের সড়কটি সংস্কার না হওয়ার কারণে দীর্ঘদিনের সমস্যা তুলে ধরেন।
এক যুগের অধিক সময় এই সড়কটি কিভাবে সংস্কার ছাড়া ছিলো এবং জেলা কার্যালয়ের নজরে বাহিরে ছিলো বিষয়টি জেনে নির্বাহী কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেন।
এদিকে সম্প্রতি গনমাধ্যমে এই সড়কটির বেহাল দশা নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচার হয়। এতে জনদুর্ভোগের বিষয়টি নজরে আসে এলইজিডির কর্মকর্তাদের। যার ফলে নির্বাহী কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেন সড়কটি। এই ছাড়াও এইদিন নির্বাহী কর্মকর্তা উপজেলার আরো কয়েকটি সড়কের কাজ পরিদর্শনে যান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইউডি) চাঁদপুর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসান কবির বলেন, আমি রাস্তাটি নিজে পরিদর্শন করে দেখলাম খুবই খারাপ অবস্থায় আছে। এই সংস্কারের জন্য আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। যত দ্রুত সম্ভব আমরা এই অর্থবছরে টেন্ডা প্রক্রিয়া সম্পন্ন করে এটি সংস্কার করার চেষ্টা করবো।
নির্বাহী প্রকৌশলী আরো বলেন, ইতোমধ্যে এই সড়কটির যাচাই বাছাই কাজ সম্পন্ন হয়েছে। আমরা একটি প্রাক্কলন তৈরী করে পাঠিয়েছি। নিয়মানুসারে বাকি কাজ সম্পন্ন হলে কুমিল্লা জোনাল অফিসে পাঠানো হবে। এরপর অনুমোদন হলে কাজ শুরু হবে।
এম জি
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত