
একাদশ জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে সংসদে ২০২০-২১ অর্থ বছরের সম্পূরক বাজেটসহ পাস হওয়া চারটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (২৪ জুন) তিনি বিলগুলোতে স্বাক্ষর করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিলগুলো হলো নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২১; আয়োডিনযুক্ত লবণ বিল, ২০২১; হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল, ২০২১ এবং শিশু দিবাযত্ন কেন্দ্র বিল, ২০২১।
এর মধ্যে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকার সম্পূরক বাজেট ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২১’ পাস হয় গত ৭ জুন। মূলত যেসব মন্ত্রণালয় বা বিভাগ তাদের মূল বরাদ্দের থেকে অতিরিক্ত খরচ করেছে, সেটার অনুমোদন নিতেই এই বিল পাস করা হয়।
এ ছাড়াও প্রাণির খাদ্য তৈরিতে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের বিধান রেখে ‘আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১’ সংসদে পাস হয় গত ১৪ জুন। ১৯৮৯ সালের ‘আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন’ রহিত করে নতুন আইন করতে বিলটি আনা হয়েছিল। বিলে মানুষের জন্য ভোজ্য লবণ এবং প্রাণি খাদ্য প্রস্তুতে ব্যবহৃত লবণে আয়োডিন না থাকলে সর্বোচ্চ তিন বছরের জেল এবং ১৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তবে খুচরা লবণ বিক্রেতা এই অপরাধে দণ্ডিত হবেন না।
এই বিল পাস হওয়ার একদিন পর সংসদে গত ১৫ জুন ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল-২০২১’ পাস হয়। বিলে কোনও হজ ও ওমরা এজেন্সি সৌদি আরব গিয়ে অপরাধ করলেও বাংলাদেশে সেই অপরাধের বিচার করার বিধান রাখা হয়। বিলে বলা হয়েছে, হজের চুক্তি এখানে হওয়ার পরে কেউ সৌদিতে গিয়ে ঠকালে তবে ওই অপরাধ বাংলাদেশে হয়েছে বলে গণ্য করে এই আইন অনুযায়ী বিচার করা হবে।
আর ‘শিশু দিবাযত্ন কেন্দ্র বিল-২০২১’ বিলটি সংসদে পাস হয়েছে ১৬ জুন। এই বিলে নিবন্ধন ছাড়া শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) চালালে দুই বছরের জেল ও দশ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
সংবিধানের নিয়ম অনুসারে রাষ্ট্রপতি স্বাক্ষর করায় বিলগুলো আইনে পরিণত হয়েছে।
- ১স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য
- ২জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
- ৩৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
- ৫পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৬১৮ বছরের জঞ্জাল ৫ মাসে পুরোপুরি পরিষ্কার সম্ভব নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ৭ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার
- ৮কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৯বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ১০প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৩সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৭বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ১০জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন





পাঠকের মতামত