
বাড়িতে অতিথি এলে যেসব বিশেষ আয়োজন থাকে তার ভেতরে চিকেন রেজালা অন্যতম। এটি তৈরি করা খুব সহজ আর স্বাদের কথা নতুন করে বলার প্রয়োজন নেই নিশ্চয়ই। যেকোনো উৎসবে কিংবা ঘরোয়া আয়োজনেও রাখতে পারেন এই চিকেন রেজালা। চলুন তবে জেনে নেওয়া যাক সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে
মুরগির মাংস- আধা কেজি
পেঁয়াজ বাটা- ২টি
আদা-রসুন বাটা- ১ চা চামচ
কাজু বাদাম বাটা- ২ টেবিল চামচ।
লবণ-স্বাদমতো
ঘি- পরিমাণমতো
কাঁচা মরিচ- স্বাদমতো
মরিচের গুঁড়া- স্বাদমতো
দই- ১ কাপের ৩ ভাগের ২ ভাগ
গরম মসলা- পরিমাণমতো
তেজপাতা- ২টি।
যেভাবে তৈরি করবেন
পেঁয়াজ ও কাজু বাদাম একসঙ্গে সেদ্ধ করে ব্লেন্ড করে অথবা পাটায় বেটে নিন। কড়াইতে একটু ঘি দিয়ে আস্ত গরম মসলা ও তেজপাতা দিন। একটু ভাজা হলে তাতে পেঁয়াজ-কাজুর মিশ্রণটি দিয়ে দিন। ঘি উপরে ভেসে উঠলে তাতে কাঁচা মরিচ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। স্বাদ অনুযায়ী লবণ মেশান। এরপর তাতে দই দিয়ে দিন। প্রয়োজনে সামান্য পানি মেশাতে পারেন। মসলা কষানো হয়ে গেলে তাতে মুরগির মাংস দিয়ে কষাতে থাকুন। প্রয়োজনে অল্প পানি যোগ করুন। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করুন। কিছুক্ষণ পরপর নেড়ে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে উপরে গরম মসলার গুঁড়া ও পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন। এবার নামিয়ে পরিবেশন করুন।
- ১জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২কবি নজরুল কলেজের ইলেকট্রিশিয়ান আমানের স্ত্রী নিখোঁজ
- ৩রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৬ক্লান্তি দূর করতে ওষুধ নয়, ভরসা হতে পারে ৭টি প্রাকৃতিক অভ্যাস
- ৭চারিত্রিক স্খলন থেকে বাঁচতে যে দোয়া পড়তেন মহানবী (সা.)
- ৮দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ৯পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
- ১০কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত