
বাগেরহাটের চিতলমারীতে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো এবং উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি শক্তিশালী করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রদানকারীরা অংশগ্রহণ করেন। একই দিনে একটি কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভাও অনুষ্ঠিত হয়।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শর্মী রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন খুলনা জোনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার আসলাম পারভেজ এবং সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আতাউর রহমানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা।
কর্মশালায় উপজেলার ১৯টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, কমিউনিটি গ্রুপের প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক ব্যায়াম এবং ঝুঁকিপূর্ণ জীবনধারা পরিহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, হৃদরোগ ও স্ট্রোক বর্তমানে দেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। তাই তৃণমূল পর্যায়ে উচ্চরক্তচাপ শনাক্তকরণ, রোগীদের নিয়মিত ফলোআপ এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
এদিন অনুষ্ঠিত কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভায় নবনিযুক্ত চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, স্টোরকিপার ও পরিসংখ্যানবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
সভায় উচ্চরক্তচাপ রোগীর নিবন্ধন ও স্ক্রিনিং বৃদ্ধি, এনসিডি কর্নারে জনবল বৃদ্ধি, চিকিৎসা প্রোটোকল অনুসরণ, জীবনধারা পরিবর্তন কাউন্সেলিং জোরদার এবং মিসড ভিজিট হার কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টিআর
- ১মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ২বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৩শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৪আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৫কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৬নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ৭দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৮হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৯ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- ১০কালকিনিতে পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৪কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৮কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৯আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ১০মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক





পাঠকের মতামত