
চীনের একটি স্কুলের ছাদ ধসে ১০ জন নিহত হয়েছে। ওই ঘটনায় এখনও একজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়।
শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৩ জুলাই) দুপুর ৩টার কিছু সময় আগে হেইলংজিয়াং প্রদেশের কিকিহারে মিডেল স্কুলের জিমের ছাদ ধসে পড়ে।
সোমবার সকাল সাড়ে ৫টার দিকে ১৪ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হয়। সেখান থেকে উদ্ধার করার পর চারজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জনের মৃত্যু হয়।
বেশ কিছু ফুটেজে দেখা গেছে, স্কুলের জিমের পুরো ছাদ হঠাৎ করেই ধসে পড়ে। লোকজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ১৬০ জন উদ্ধারকর্মী এবং ৩৯টি দমকলের গাড়ি উদ্ধারকাজে অংশ নেয়।
ওই দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণ শ্রমিকরা ভবনটির ছাড়ে পার্লাইট বসিয়েছিলেন। ভারী বৃষ্টির ফলে পার্লাইট প্রসারিত হয়ে ছাদ ধসে পড়েছে।
যে কোম্পানি ওই ভবনের নির্মাণ কাজের সঙ্গে জড়িত ছিলেন এর সদস্যদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়। কম সুরক্ষা মান এবং সঠিক প্রয়োগের অভাবে চীনে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা দেখা যায়।
এর আগে ২০১৫ সালে তিয়ানজিনে একটি কেমিক্যালের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৬৫ জনের মৃত্যু হয়।
গত মাসে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসের ঘটনায় ১৪ জন নিহত হয়। এছাড়া নিখোঁজ হয় আরও পাঁচজন। এছাড়া গত ২২ জুন একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় ৩১ জন নিহত হয়। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বারবিউ রেস্টুরেন্টে ওই দুর্ঘটনা ঘটে।
বিপি/এএস
- ১দর পতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক
- ২উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ
- ৩লেনদেনের শীর্ষে আইটি কনসালটেন্টস
- ৪দেড় দশক ধরে শিকল বন্দী দুই বোনের জীবন
- ৫বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা
- ৬সূচকের পতনে বেড়েছে লেনদেন
- ৭রিকেট বেনকাইজারের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৯আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০ম্যানিলায় বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৩ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৯পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ১০চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ





পাঠকের মতামত