প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪ ৪:০৭ পিএম

চুয়াডাঙ্গায় সবজি, হোটেল, মিষ্টির দোকান, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় নানা অনিয়মের অভিযোগে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে এ অভিযান চালানো হয়। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

তিনি জানান, বড় বাজারের পুরাতন গলিতে মেসার্স আর এন ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে তদারকিতে ভয়াবহ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। আটা-ময়দাসহ বিভিন্ন পণ্যের মেয়াদ চলে যাওয়ার পর সেগুলোর মেয়াদ মুছে ফেলে পুনরায় বিক্রি করা হচ্ছিল। এছাড়াও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কিশোর কুমার আগরওয়ালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৫ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মেয়াদ মুছে ফেলা পণ্যগুলোকে জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

পরবর্তীতে মেসার্স জলযোগ মিষ্টান্ন ভাণ্ডার প্রতিষ্ঠানে তদারকিতে আরও ভয়াবহ অনিয়ম দেখতে পাওয়া যায়। খুবই অস্বাস্থ্যকর নোংরা স্যাঁতসেতে পরিবেশে তৈরি হচ্ছে নানাবিধ খাদ্যপণ্য। মিষ্টি তৈরির উপকরণগুলোর মধ্যে পাওয়া যায় ইঁদুরের বিষ্ঠা। ফ্রিজে রাখা দইয়ের কাপে পাওয়া যায় সিগারেটের ছাই। কর্মচারীদের কোনো স্বাস্থ্যবিধি নেই। তৈরি করা দই ফ্রিজে রেখে বিক্রি করা হলেও মানা হচ্ছে না মোড়কীকরণ বিধি (মেয়াদ মূল্য না লেখা)।

বিভিন্ন লেখা কাগজ ও ছাপা কাগজের অস্বাস্থ্যকর ঠোংগায় বিক্রি করা হচ্ছে নানা রকম খাবার। পূর্বে সতর্ক করা সত্ত্বেও এসব অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৩৭ ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এক বস্তারও অধিক অস্বাস্থ্যকর ছাপা ঠোঙা জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

সজল আহমেদ আরও জানান, অভিযানে সবজি বাজারসহ আরও কিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। সব ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রি, ভাউচার সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন করতে বলা হয়।সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। এছাড়া ছাত্রদের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...