
চুয়াডাঙ্গা জেলা আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত নবনির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ।
সোমবার ২২ জুন সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর কোর্ট চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ বিশ্রামাগারের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিচারপতি জাফর আহমেদ বলেন, বিচারপ্রার্থীদের সেবার মান উন্নয়ন এবং আদালতে আগত সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ করা হয়েছে। বিশেষ করে আদালতে ন্যায়বিচারের আশায় আসা বয়স্ক ব্যক্তি, নারী ও দূর-দূরান্ত থেকে আগত বিচারপ্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, “আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে শরিক হতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। গত বছরও আমার চুয়াডাঙ্গায় আসার সুযোগ হয়েছিল। এবার আবারও এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আমি সাধারণত যেখানেই যাই, সেখানকার বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করি। কিন্তু এবার সময় স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি। ইনশাআল্লাহ আগামীতে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ হবে।”
জাফর আহমেদ আরও বলেন, “যারা ন্যায়বিচারের প্রত্যাশায় আদালতে আসেন, তাদের মধ্যে অনেক বয়স্ক মানুষ, নারী ও অসুস্থ ব্যক্তি থাকেন। তাদের বসার ও বিশ্রামের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই এই ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা করা হয়েছে। তবে এর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জনগণ, আইনজীবী সমাজ ও প্রশাসনের সম্মিলিত দায়িত্ব। এখানে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা দিলে জেলা ও দায়রা জজকে অবহিত করতে হবে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবুসহ জেলা আদালতের বিচারক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আইনজীবী সমিতির সদস্যবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত ন্যায়কুঞ্জ পরিদর্শন করেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত হন। আদালতে আগত বিচারপ্রার্থীদের জন্য এমন একটি বিশ্রামাগার নির্মাণের উদ্যোগকে উপস্থিত সবাই সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
টিআর
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত