
চুয়াডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে গণডাকাতির ঘটনা ঘটেছে। এসময় সড়কে ব্যারিকেড দিয়ে প্রায় ২৫-৩০টি গাড়ি থামিয়ে ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় ডাকাত দলের সদস্যরা। পথচারী ও গাড়িচালক কয়েকজনকে কুপিয়ে জখম করে তারা। পরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় ডাকাত দল। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে কনটেক মিলের অদূরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েকজন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের কনটেক মিলের অদূরে সড়কের ওপর খেজুর গাছ ও বিদ্যুতের পোলসহ ট্রলি রেখে ব্যারিকেড সৃষ্টি করে ডাকাত দলের সদস্যরা। ওই ডাকাত দলে ১৫-১৬ জন সদস্য ছিল। তাদের সবার মুখ গামছা ও মাফলার দিয়ে ঢাকা ছিল। অধিকাংশ সদস্য হাফপ্যান্ট ও লুঙ্গি পরিহিত ছিল। এসময় ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও গাড়ি চালকদের দেশীয় অস্ত্র রাম দা ও হাসুয়া দিয়ে জিম্মি করে লুট শুরু করে। কয়েকজনকে রাম দা দিয়ে কুপিয়ে জখমও করে তারা। সবার কাছে থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ডাকাতরা।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার ছিল সাপ্তাহিক শিয়ালমারি পশুহাট। এ দিনকে টার্গেট করেই হয়ত ডাকাত দলের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছিল। সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়ক দিয়ে বাড়ি ফেরা গরু ক্রেতা-বিক্রেতা কেউ বাদ যায়নি ডাকাত দলের কাছ থেকে। যার কাছে যা ছিল সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতরা।
ডাকাত দলের অস্ত্রের আঘাতে জখম আব্দুল ওয়াহেদ নামের এক ট্রাকচালক বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হরিণাকুণ্ডু থেকে সরোজগঞ্জ-আন্দুলবাড়ীয়া হয়ে জীবননগর ফিরছিলাম। সন্তোষপুর সড়কের কনটেক মিলের অদূরে পৌঁছালে দেখতে পাই সড়কের ওপর খেজুর গাছ ও বিদ্যুতের পোলসহ ট্রলি আড়াআড়ি করে রাখা রয়েছে। আমি গাড়ি থামাতেই ১৫-১৬ জন মুখোশ পরিহিত ব্যক্তি আমাকে রাম দা দিয়ে পিঠে ও গলাই কোপ মারে। আমার হেল্পার রাজুকেও মারধর করে। পরে আমার কাছে থাকা ট্রাকের ভাড়া মারা ১৫ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়।’
রুমন নামের অপর এক ট্রাকের হেল্পার বলেন, ‘সড়কের ওপর ব্যারিকেড দিয়ে ট্রাক, আলমসাধু, পাভিভ্যান, মিশুক, মোটরসাইকেলসহ প্রায় ৩০টির মতো গাড়ি থামিয়ে ডাকাতি করে ডাকাতরা। তারা অনেকজনকে কুপিয়েছে। আবার অনেককে বেধড়ক পিটিয়েছে। এমন পেটানো আমি জীবনে দেখিনি। তারা আমার কাছ থেকে নগদ ৭ হাজার টাকাসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। ভ্যান-মিশুকের মহিলা যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা কেড়ে নিয়েছে।’
ডাকাতের শিকার এক মোটরসাইকেল চালক বলেন, সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের মতো গুরত্বপূর্ণ সড়কে সন্ধ্যারাতে এভাবে ডাকাতি হবে, ভাবতেও পারিনি। এমনিতেই শিয়ালমারি পশুহাট ছিল, সেখান থেকে সবাই বাড়ি ফিরছিল। এ সড়কে অবশ্যই পুলিশি টহল থাকা উচিত ছিল। পুলিশের নিষ্ক্রিয়তায় এমন ডাকাতের ঘটনা ঘটল।’
এ বিষয়ে জানতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসানকে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানান, সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। কয়েকজনকে কুপিয়ে আহত করে টাকা-পয়সা নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা। আমিসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসেছি। ডাকাত দলের সদস্যদের ধরতে আমরা আমরা কাজ শুরু করেছি। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
এম পি
- ১তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ২‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৩মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৪পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৫খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৬চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৭সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৮ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৯রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১০ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৩সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৪বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ১০হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত