
চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত “হ্যাচ ফ্যাচ” নামের একটি রেস্টুরেন্ট থেকে দরজা ভেঙে আশীক (২১) নামের এক বাবুর্চির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে তার সহকর্মীরা লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আশীক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের শ্রী জয় কুমারের ছেলে। তিনি গত ছয় মাস ধরে ওই রেস্টুরেন্টে রাধুনির কাজ করছিলেন এবং রেস্টুরেন্টের ভেতরেই থাকতেন।
পুলিশ জানিয়েছে, তিনি গত ৩–৪ বছর আগে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করেছিলেন। এরপর মুসলিম মেয়েকে বিবাহ করেছিলেন। তার পরিবার গোপালগঞ্জে থাকেন।
উদ্ধারকারী সহকর্মী মামুন বলেন, শেষবার সাড়ে ১২টার সময় আশীকের সঙ্গে ফোনে কথা হয়। এরপর বারবার ফোন দিলেও কোনো সাড়া পাইনি। পরে রেস্টুরেন্টে এসে জানালা দিয়ে দেখি, সে ঘরের ভেতর পড়ে আছে। পরে ঘরের দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুপুর ২টার দিকে আশীককে হাসপাতালে আনা হয় অচেতন অবস্থায়। পরীক্ষানিরীক্ষা করে আমরা নিশ্চিত হই, তিনি মারা গেছেন। তবে মৃত্যুটি স্বাভাবিক মনে হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। তার হাতে ব্লেড দিয়ে একাধিক কাটার চিহ্ন রয়েছে। যেহেতু লাশের মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তিনি হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন।
- ১প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ২লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৩নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৪কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৫রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৬২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ৯চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ১০কুষ্টিয়ার মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১
- ১২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৪নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৫তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৮খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৯মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১০শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি





পাঠকের মতামত