সৌন্দর্যের একটা বড় অংশ জুড়ে থাকে চুল। কিন্তু চুল নিয়ে কমবেশি সবাই সমস্যায় ভোগেন। চুল পড়া, আগা ফাটা, টাকপড়া নানা সমস্যা দেখা দেয় চুলে। এ কারণে চুলের নিয়মিত যত্ন নেওয়া জরুরি। অনেকেই চুলের যত্নে ক্যাস্টর অয়েল ব্যবহার করেন। ক্যাস্টর অয়েলে রয়েছে ভিটামিন ই, মিনরেলস, প্রোটিন, এসেন্সিয়াল ফ্যাটি এসিড যা চুল পড়া রোধ করার সাথে সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে। এটি চুলের যাবতীয় সমস্যা দূর করে এর স্বাস্থ্য ফিরিয়ে আনে।
কীভাবে ব্যবহার করবেন
ক্যাস্টর অয়েল যেকোনও সাধারণ হেয়ার অয়েল বা চুলে মাখার তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয়। এছাড়াও হালকা গরম করে সরাসরি ক্যাস্টর অয়েলও ম্যাসাজ করতে পারেন চুলের লম্বা অংশ এবং মাথার তালু বা স্ক্যাল্পে।
তবে এই তেল খুবই চিটচিটে ধরনের। তাই ক্যাস্টর অয়েল ম্যাসাজ করলে অন্তত দু’বার শ্যাম্পু করা প্রয়োজন।
চুলের যত্নে যেভাবে কাজ করে ক্যাস্টর অয়েল
ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে। এই উপকরণ চুল এবং মাথার ত্বক আর্দ্র অর্থাৎ ময়শ্চারাইজড করতে সাহায্য করে।
ক্যাস্টর অয়েল মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করলে রক্তসঞ্চালণ হয়। এই তেল চুলের বৃদ্ধিতে সহায়তা করে।
মাথার ত্বকে হওয়া বিভিন্ন সংক্রমণ, ইচিং বা চুলকানি, খুশকি ইত্যাদি দূর করতে সাহায্য করে ক্যাস্টর অয়েল। অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপকরণ রয়েছে এই তেলের মধ্যে।
ক্যাস্টর অয়েলের মধ্যে রয়েছে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড। এই দুই উপকরণ চুলের ভঙ্গুরতা রোধ করে। এই তেল ব্যবহারে চুল মাঝখান থেকে ভেঙে যায় না।
এছাড়াও ক্যাস্টর অয়েল চুলের গোড়া শক্ত করে, চুলের গঠন সুদৃঢ় করে। সপ্তাহে দু’দিন ক্যাস্টর অয়েল ম্যাসাজ করতেই পারেন। নতুন চুল গজতেও সাহায্য করে ক্যাস্টর অয়েল।
- ১আর্জেন্টিনাকে কাঁদিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- ২মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৩চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৪আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৫ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৬হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৭পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৮কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৯জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ১০রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত