
শরীরে পুষ্টি জোগানোর পাশাপাশি রসুন ত্বকের জন্যও বেশ উপকারী। চুলের যত্নেও রসুনের রয়েছে বেশ কার্যকরী গুণ। রসুনে বিদ্যমান জিঙ্ক এবং কপার মাথার তালুর রক্ত চলাচল বৃদ্ধি করে এবং খুশকির সমস্যা দূর করে দেয়। যা সাহায্য করে নতুন চুল গজাতে। চলুন জেনে নেই চুলের যত্নে রসুনের ব্যবহার সম্পর্কে-
রসুনের কয়েকটি কোয়া নিয়ে রস করে নিন। এটি সরাসরি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। তবে এটি গোসলের আগে চুলে লাগিয়ে নিন। এটি মাথায় রেখে কিছুসময় অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। এক্ষেত্রে কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না যেন।
চুল পড়া রোধে রসুনের একটি পরীক্ষিত পদ্ধতি হল কাঁচা রসুনের সিরাম। রসুনের তেলের সাথে এক টেবিল চামচ কাঁচা রসুনের রস মিশিয়ে নিন। এবার একটি তুলোর বলে সেটি লাগিয়ে মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। কয়েক মিনিট মাথার তালু ম্যাসাজ করুন। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন। ভাল ফল পাওয়ার জন্য এটি প্রতি রাতে ব্যবহার করুন।
একটি ডিমের সাদা অংশ ভালো করে ফেটে নিন এরসাথে এক টেবিল চামচ অলিভ অয়েল এবং এক টেবিল চামচ রসুনের রস মেশান। এবার প্যাকটি চুলে ভালো করে ম্যাসাজ করে লাগান। রসুনের সেলিনিয়াম ভিটামিন ই এবং ডিমের প্রোটিনের সাথে মিশে চুলের পড়া রোধ করে করে। নতুন চুল গোঝাতে সাহায্য করে। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একবার এই প্যাকটি ব্যবহার করুন। এটি নতুন চুল গজাতে সাহায্য করবে।
তেল এবং রসুন উভয়ই নতুন চুল গজাতে সাহায্য করে। এমনকি মাথার তালুর ইনফেকশন এবং ব্যাকটেরিয়াও দূর করে দেয় রসুনের তেল। এক টেবিল চামচ রসুনের রসের সাথে আধা কাপ নারকেল তেল মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন। কুসুম গরম হয়ে আসলে এটি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। এক ঘণ্টা বা তারচেয়ে বেশি সময় এটি চুলে রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।
অলিভ অয়েলের বোতলে এক টুকরো রসুন দিয়ে দিন। এভাবে এক সপ্তাহ রাখুন। এরপর প্রতিদিন রাতে এই তেল চুলে ব্যবহার করুন। পরের দিন সকালে চুল শ্যাম্পু করে নিন।এটি ব্যবহারে কয়েক সপ্তাহের মাঝে পরিবর্তন দেখতে পাবেন।
প্রথমে রসুনের কোয়া রোদে শুকিয়ে নিন। তারপর এটি গুঁড়ো করে পাউডার তৈরি করুন। এবার কন্ডিশনার সাথে রসুনের পাউডার মিশিয়ে নিন। এটি চুলে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। আপনি চাইলে এতে রসুনের রসও মেশাতে পারেন। এটি চুল পড়া রোধ করতে সাহায্য করবে।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত