
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীর চুল কেটে দেয়ার আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত সেই প্রভাষক ফারহানা ইয়াসমিন বাতেনকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) অস্থায়ী ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বুধবার দুপুর থেকে আমরণ অনশন শুরু করে দ্বিতীয় দিনেও তা অব্যাহত রেখেছেন। সেইসাথে শিক্ষার্থীরা বহিষ্কারের দাবিতে তৃতীয় দিনের মত অনড় রয়েছেন তারা। গত ২ দিনের মত বৃহস্পতিবার সকালেও একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে ভিসি ও রেজিস্ট্রারসহ শিক্ষকদের অবরুদ্ধ করে ফটকের সামনে দাবী আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
অনশনরত অবস্থায় সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের হাবিব, জাহিদ, সিরাত ও জাকারিয়া নামের চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে হাবিবকে শাজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার ও বৃহস্পতিবার মিছিল ও সমাবেশ করেছে। অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত ও বহিষ্কার না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র শামীম হোসেন, আবু জাফর হোসাইন ও নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন ১৪ শিক্ষার্থীর চুল কেটে দিয়েই থেমে থাকেননি। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। তাই ওই শিক্ষকের কাছে কোনো শিক্ষার্থীই নিরাপদ নয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভিসি আব্দুল লতিফ বৃহস্পতিবার দুপুরে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আজ (বৃহস্পতিবার) রাত ৮টায় জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করা হয়েছে। সভায় ফারহানার ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার বিষয় নিয়ে আলোচনায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার নাকি অন্য কোন শাস্তি প্রদান করা হবে, সেই বিষয়টি আলোচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত গত রোববার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের পরীক্ষার হলে প্রবেশের আগে ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে লাঞ্ছিত করা হয়। এ অপমান সহ্য করতে না পেরে নাজমুল হাসান তুহিন (২৫) নামের এক শিক্ষার্থী অতিমাত্রায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা চেষ্টা করে। এমন অভিযোগ ওঠার পর অভিযুক্ত শিক্ষক ফারহানাকে বহিষ্কারের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
- ১সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ২কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৩সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৪কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
- ৫ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৬নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক
- ৭ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা
- ৮স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
- ৯দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ১০শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৭বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত