
রিয়াল মাদ্রিদের কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেছে লিভারপুলের উয়েফা চ্যাম্পিয়নস লিগ মিশন। আর ঘরোয়া ফুটবলের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশনও ব্যর্থ হয়ে গেছে আরও দুই ম্যাচ আগে।
অর্থাৎ চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগ- কোনো শিরোপাই জেতা হবে না লিভারপুলের। এমতাবস্থায় এবারের লিগে সেরা চারে থাকতে পারাকেই সফলতা হিসেবে মানছেন গত মৌসুমে লিভারপুলকে ৩০ বছর পর লিগ জেতানো কোচ ইয়ুর্গেন ক্লপ।
বর্তমানে লিগে ৩১ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমের টিকিট পেতে থাকতে হবে অন্তত সেরা চারে। আপাতত এটিকেই মৌসুমে নিজেদের লক্ষ্য হিসেবে স্থির করেছেন ক্লপ।
আজ (সোমবার) দিবাগত রাতে লিগে নিজেদের ৩২তম ম্যাচে লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। এই ম্যাচে জিতলে টেবিলের চার নম্বরে উঠে যাবে তারা। তবে হারলে দেখা দেবে আরও নিচে নেমে যাওয়ার শঙ্কা। তাই মূলত সেরা চারে থাকার দিকেই বেশি মনোযোগ লিভারপুল কোচের।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্লপ বলেছেন, ‘আমি জানি না, বাইরের মানুষ কীভাবে দেখে সবকিছু। তবে আমাদের জন্য এখনও মৌসুমটা সফল হতে পারে, যদি আমরা চ্যাম্পিয়নস লিগের টিকিট পেতে পারি। আমরা গতবছর লিগ জিতেছি মানে এই না যে প্রতিবছর লিগ জেতাটাই হবে একমাত্র সফলতা।’
তিনি আরও যোগ করেন, ‘কোনো দল কিছু জেতার পর এটাই একটা সমস্যা দেখা যায়। আমরা এখন সেই অবস্থায় নেই। আমরা আমাদের নিজেদের ছায়াকে তাড়া করতে পারি না। শুধু বলে দেয়া যায় না যে, আমরা আমার কীভাবে সেটা (শিরোপা) পেতে পারি। আমরা সব প্রয়োজনীয় পদক্ষেপগুলো জানি এবং সে মোতাবেক কাজ করতে হবে।’
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত