বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬ ৯:৫৪ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ছাত্রদল পরিচয়ে নিরাপত্তাকর্মীদের ধাক্কা, হেনস্তা ও হুমকি প্রদান সহ দু’শতাধিক মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে একদল আর্জেন্টিনার সমর্থক। এসময় তাদেরকে বাধা দিতে গিয়ে প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্যরা আহত হন।

শুক্রবার (৩ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় ক্যাম্পাসে জোরপূর্বক প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে শোডাউন দেয় তারা। প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের ছাত্রদল নেতা পরিচয় দেন এবং প্রবেশে বাধা দিলে ‘তুলে নিয়ে যাবে’ বলেও হুমকি দেয় তারা। ওই সময় ইব্রাহিম ও সাইদুল নামক দুই আনসার সদস্য প্রধান ফটকে দায়িত্বরত ছিলেন। প্রথম দিকে আটকানোর চেষ্টা করলেও ধাক্কাধাক্কি ও প্রাণের ভয়ে তারা (নিরাপত্তা কর্মী) পিছু হটে।

জানা গেছে, ঝিনাইদহের শৈলকূপা উপজেলা ছাত্রদলের নেতা সাইদুর রহমান মিঠু ও শৈলকুপা পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক রকিবুজ্জামান রকির নেতৃত্বে (প্রবেশে বাধা দেওয়ায়) নিরাপত্তাকর্মীদের ধস্তাধস্তি ও হুমকি দেয়। পরে জোরপূর্বক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক খুলে স্থানীয় আর্জেন্টাইন জার্সি পরিহিতরা বিকট শব্দের বাইক-মাইক, সাউন্ডবক্স ও পিক-আপ নিয়ে ক্যাম্পাসে ঢুকে। ওই সময় নিরাপত্তাকর্মীদের সাথে অশোভন আচরণ করেন এবং বলতে শোনা যায়— “গেট খুলবে না মানে কিসের প্রক্টর, কিসের ভিসি…”

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী বলেন, “বাস থেকে নেমে দেখতেছি যে এখানে অনেক ভীড়। ছোট ট্রাকসহ একশোর উপর বাইক। বুঝা যাচ্ছে তারা ক্যাম্পাসে ঢুকবে এবং অলরেডি একটা গ্রুপ আনসারদের ধাক্কা দিয়ে ডুকে পড়েছে। আমি অন্য একজন সিনিয়র ভাইয়ের সহযোগিতায় প্রধান ফটক আটকে দিই। তখন এক ভাই ছাত্রনেতার পরিচয় দিয়ে বলল যে, আমরা এখানকার এক্স স্টুডেন্ট আমরা ঢুকবো, মিছিল করবো তুই সর।”

দায়িত্বরত আনসার সদস্য বলেন, প্রথমে একজন মোটরসাইকেলে এসে বলে গেল যে ‘লোক আসলে গেটটা খোলা রাখবেন’। তখন আমরা আশরাফ-ফরিদ (নিরাপত্তা কর্মী) সাথে প্রক্টর স্যারকে অবগত করলে তিনি “ক্যাম্পাসে কেউ ঢুকবে না” বলে নির্দেশনা দেন। তখন আমরা কঠিনভাবে দরজার সামনে নিরাপত্তা দেয়ার জন্য চেষ্টা করি। কিন্ত আমাদের ওপর উগ্র মেজাজ করে কথা বলার পাশাপাশি ধাক্কা দিয়ে গেট খুলে জোর করে ঢুকে পড়ে। ধাক্কাধাক্কিতে আঘাত লাগে, হুমকি দিলে প্রাণের ভয়ে সরে দাঁড়াই।

প্রক্টর অফিসের নিরাপত্তা সেলের কর্মকর্তা আশরাফুল বলেন, আমি প্রথমে ছিলাম না। পরে জেনে উপস্থিত হই। এখানে আসার আগে নাকি ছাত্রদলের একজন নেতা আনসারদের এসে বলে গেছে যে গেট খোলা রাখতে। প্রক্টর স্যারের নির্দেশনায় তারা গেট দিয়ে ঢুকতে না দিলে উগ্র মেজাজে ‘ধরে বেধে নিয়ে যাবে’ বলে হুমকিও দিয়েছে নাকি তারা।

দায়িত্বরত আনসার সদস্যের বক্তব্যে এক ছাত্রদলের নেতা প্রথমে গেইট খুলে দিতে বলা ব্যক্তির নাম না জানলেও ছবি দেখালে ইবি শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদকে ইঙ্গিত করেন নিরাপত্তা কর্মীরা। তবে রাফিজের দাবি— ভিন্ন দুই পার্সোনাল গেস্টের কথা বলছিল। মিছিলের ব্যাপারে জানেন না তিনি।

অভিযোগের বিষয়ে জানতে শৈলকূপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠুকে একাধিক মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “ফোনে ক্যাম্পাসে প্রবেশ নিয়ে আমার কাছ থেকে অনুমতি নিতে চাইলে আমি ডিরেক্ট কড়া নির্দেশনা দিয়েছি। বিষয়টা খোঁজ নিয়ে দেখতেছি।”

সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (রুটিন ভিসি) অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “ঘটনার পর তারা কয়েকজন কল দিয়ে ক্ষমা চেয়েছে এবং অনুতপ্ত। মিছিলে প্রাক্তন কিছু ইবিয়ানও ছিল বলে দাবি করছে তারা। তারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর আগে বললে নিরাপত্তা কর্মীরা এলার্ট থাকতো। আমরা নীতির প্রশ্নে আপসহীন।”

এনজে

শেয়ার

পাঠকের মতামত

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন আমবটতলা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক নারী ...

জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার: আব্দুল্লাহ-আল-মামুন

জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল তরুণদের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সেই চেতনা বাস্তবায়নে সরকার ...

সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের একবছর ...

জুলাই শহীদ দিবসে বেরোবি ছাত্রদল নেতা মাসুদ রানার বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানার উদ্যোগে ...

রাবিতে পরিবেশ-জীববিজ্ঞান নিয়ে আন্তর্জাতিক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশ, জীববিজ্ঞান, কৃষি ও জনসংখ্যা-সংক্রান্ত সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ এবং টেকসই সমাধান নিয়ে ...

রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে নবীন শিক্ষক ও গবেষকদের গবেষণা দক্ষতা ...

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ...

যবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল খেলা দেখানোর দাবি শিক্ষার্থীদের

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর ...