
ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি ডেভিড অ্যামেস ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে স্থানীয় একটি চার্চে নির্বাচনি এলাকার ভোটারদের সঙ্গে বৈঠকের সময় এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পুলিশ জানায়, জরুরি সেবা তাকে চিকিৎসা দেয়। কিন্তু তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজন হিসেবে ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন।
এর আগে ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় কাউন্সিলর জন ল্যাম্ব বলেন, তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। আমরা নিশ্চিত নই জখম কতটা গুরুতর। কিন্তু দেখে ভালো মনে হচ্ছিল না।
বিরোধী দল লেবার পার্টির নেতা কেই স্টারমার বলেন, ভয়াবহ ও মর্মান্তিক খবর।
১৯৮৩ সালে বাসিলডন থেকে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার জন্য প্রথম নির্বাচিত হন অ্যামেস। পরে ১৯৯৭ সাল থেকে সাউথএন্ড ওয়েস্ট থেকে নির্বাচন করেন।
এর আগে ২০১০ সালে লেবার পার্টির এমপি স্টিফেন টিমস তার নিজ কার্যালয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। ২০১৬ সালে ব্রেক্সিট গণভোটের আগের দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন আরেক লেবার নেতা জো কক্স।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত