
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নতুন ক্যাম্পাসের সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রকল্প ও ঠিকাদার প্রতিষ্ঠান কিংডম গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) উপাচার্যের কনফারেন্স কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপনের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ সাহাদাত হোসেন এবং ঠিকাদার প্রতিষ্ঠান কিংডম গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ নুসরত হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে কিংডম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুসরত হোসেন বলেন, আমরা দেশের নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। টেন্ডার নিয়ে কোন সমস্যা হয়নি। আমরা প্রস্তুতি গ্রহণ করে ৭ দিনের মধ্যেই কাজ শুরু করে দিব এবং আশাবাদী নির্দিষ্ট মেয়াদ ১ বছরের মধ্যেই কাজ শেষ করতে পারবো।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, প্রধান প্রকৌশলী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ এবং উন্নয়ন শীর্ষক প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে অধিকৃত ২০০ একর জমিতে প্রায় পৌনে ৫ হাজার মিটার সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রায় ৩০ কোটি টাকার ই-টেন্ডার ছাড়া হয়েছিল।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত