প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৪:১৩ পিএম

গণ অভ্যুত্থানের প্রেরনায় শহীদ পরিবারের সাথে সাক্ষাত এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জয়পুরহাটে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধি মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম সহ অন্যান্য প্রতিনিধিগণ বক্তব্য দেন। এছাড়াও মতবিনিময় সভায় জয়পুরহাটে নিহত এবং আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরুন দেয়ার জন্য সরকারের নিকট দাবী জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে জয়পুরহাট জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে দেখা করে খোঁজ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এম পি

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...