জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬ ৪:৪৪ পিএম , আপডেট: এপ্রিল ১৮, ২০২৬ ৪:৪৫ পিএম

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে দাবি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হলেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।মন্ত্রী জানান, হরমুজ প্রণালি পার হতে না পারা বাংলাদেশি জাহাজ ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে।

শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, ‘পেট্রোল পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হলেও কৃত্রিম চাহিদা ও সংকট তৈরি করা হচ্ছে। যার প্রমাণ মজুদ করা হাজার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।’

তিনি বলেন, ‘জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, সংকট নেই। চ্যালেঞ্জ আছে, সরকার সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে।’

যে-কোনো সিদ্ধান্ত নেয়ার আগে সরকার দেশের স্বার্থ দেখবে বলে জানিয়েছেন তিনি।

নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘এনসিটি বিদেশি অপারেটরকে দেওয়া হবে কি না সে সিদ্ধান্ত নেয়ার আগে সরকার দেশের স্বার্থ, বন্দরের লাভ, প্রযুক্তিগত উন্নয়ন কতটুকু হবে- সার্বিক বিষয় পর্যালোচনা করবে। যাই হোক দেশের স্বার্থ রক্ষা করা হবে।’

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...