
জলবায়ু পরিবর্তন ঠেকাতে আগামী দশকে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু জম্মেলন কপ-২৬ থেকে এমন বিরল ঘোষণা এসেছে। বিশ্বের এই দুই অন্যতম কার্বন নির্গতকারী দেশ যৌথ ঘোষণায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বুধবারের যৌথ ঘোষণায় বলা হয়েছে, বৈশ্বিক জলবায়ু বিপর্যয় রোধে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির আওতায় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে বেইজিং-ওয়াশিংটন। প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার কথা ছিল।
মিথেন নির্গমন, ক্লিন এনার্জিতে রূপান্তর এবং ডি-কার্বনাইজেশনসহ বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। এ বিষয়ে মার্কিন জলবায়ু দূত জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও জলবায়ুর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে কাজ করাই একমাত্র পথ। তিনি বলেন, ‘প্রতিটি পদক্ষেপই এখন গুরুত্বপূর্ণ। আমাদেরকে সামনে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে’। এমন পদক্ষেপে স্বাগত জানিয়েছে জলবায়ুবিষয়ক আন্দোলনকারীরা।
যদিও বিশ্বে কার্বন নিঃসরণে সবার উপরে চীন ও যুক্তরাষ্ট্র। পিছিয়ে নেই রাশিয়া, ভারত এবং জার্মানিও ।
এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আগামী সপ্তাহে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও সম্প্রতি দু’দেশের মধ্যে তাইওয়ানসহ বিভিন্ন ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে। বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হবে তা জানায়নি কোনও পক্ষ।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত