প্রকাশিত: জানুয়ারী ২৫, ২০২৪ ৯:৪৯ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে জাতিসংঘের ওই আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ করে।

ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ)-এর গাজার পরিচালক থমাস হোয়াইট বলেছেন, ৮০০ মানুষ আশ্রয় নিয়েছে এমন একটি ভবনে ট্যাংকের দুটি গোলা আঘাত হেনেছে। এ হামলায় তাৎক্ষণিকভাবে নয়জন নিহত এবং আরও ৭৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছেন রাফাহ-ভিত্তিক ইউএনআরডব্লিউএর মুখপাত্র আদনান আবু হাসনা।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

জয়সওয়াল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব পর্যবেক্ষণ করছে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর রণধীর জয়সওয়াল বলেছেন, চীন থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার সম্ভাব্য ...

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) ইস্যুতে ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ...

পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে স্থানীয় রোববার সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে চালানো বিস্ফোরণে ...