
আধুনিক, নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুথটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যাপক ডা. হাসিব রহমান ও অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, বর্তমান যুগে প্রযুক্তির্নিভর ব্যাংকিং সেবার বিকল্প নেই। গ্রাহকদের দোরগোড়ায় দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ধারাবাহিকভাবে আধুনিক উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে। এই বুথ চালুর ফলে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাঁদের স্বজনরা ২৪ ঘণ্টা সহজে নগদ টাকা উত্তোলন, জমা প্রদানসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এতে যেমন সময় সাশ্রয় হবে, তেমনি আর্থিক লেনদেন হবে আরও নিরাপদ ও সহজ।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “হাসপাতাল প্রাঙ্গণে এ ধরনের ব্যাংকিং সুবিধা চালু হওয়ায় রোগী ও তাঁদের স্বজনদের জন্য আর্থিক লেনদেন অনেক সহজ ও সময়সাশ্রয়ী হবে, যা চিকিৎসা সেবাকে আরও সহায়ক করবে।” তিনি এই ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালুর ফলে সংশ্লিষ্ট সকলের জন্য আধুনিক, নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন।
বিএইচ
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত