
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ শহরটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর। পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ সামরিক বাহিনীর অভিযান শুরুর পর থেকে খারকিভ শহরে ব্যাপক হামলা হয়েছে এবং রুশ সেনাদের বোমাবর্ষণের কারণে সেখানকার এক হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
এই পরিস্থিতিতে রুশ সামরিক বাহিনীর হামলায় ধ্বংস হওয়া থেকে রক্ষায় শহরের বিভিন্ন স্ট্যাচু ও মূর্তি রক্ষার জন্য বালির ব্যারিকেড স্থাপনের কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, পূর্ব ইউক্রেনের খারকিভ শহরটি কয়েক সপ্তাহ ধরে রুশ সামরিক বাহিনীর তীব্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আর এ কারণে ইউক্রেনীয় কবি তারাস শেভচেঙ্কোর স্ট্যাচু রক্ষা করতে বালির বস্তা দিয়ে স্তুপ করার ব্যবস্থা করেছে শহরের কর্তৃপক্ষ ও বাসিন্দারা।
বিবিসি বলছে, তারাস শেভচেঙ্কো ‘ইউক্রেনের জাতীয় কবি’ এবং দেশটির সাহিত্যের অন্যতম জনক হিসেবে পরিচিত। আর এ কারণেই তার স্ট্যাচু খারকিভ শহরের জন্য একটি উল্লেখযোগ্য প্রতীক।
ফরাসি গণমাধ্যম ফ্রান্স২৪ জানিয়েছে, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে ইউক্রেন স্বাধীন হওয়ার পর থেকে ইউক্রেনীয় প্রতিটি শহরে শেভচেঙ্কো অ্যাভিনিউ বা স্কয়ার গড়ে তোলা হয়। এছাড়া রাজধানী কিয়েভে ইউক্রেনের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের নামকরণও করা হয়েছে শেভচেঙ্কোর নামে।
ইউক্রেনের জাতীয় কবি তারাস শেভচেঙ্কোর এই স্ট্যাচুটির উচ্চতা ১৬ মিটার (৫২ ফুট)। ১৯৯৪ সালে পার্শ্ববর্তী এসপ্ল্যানেডে অবস্থিত লেনিনের একটি মূর্তি নামিয়ে ফেলার পর থেকে এটি খারকিভের সবচেয়ে বড় স্ট্যাচু হিসেবে দাঁড়িয়ে রয়েছে।
- ১সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে থমকে গেল ফটিকছড়ির উত্তরাঞ্চল
- ৩নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৪হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল
- ৫মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬এশিয়া প্যাসিফিকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭ন্যাশনাল হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮শ্রীলঙ্কান ফিশিং বোট ও দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা
- ৯সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ১০ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৮ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৯‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ১০সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত