
দিনাজপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপ সচিব) মো. শামছুল আজম ২০২০-২০২১ সালের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
ভূমি রেকর্ড ও জরীপ অধিদপ্তরের অধীনে সারা দেশের জরীপ বিভাগের কর্মকর্তাগণের মধ্যে তিনি এই মনোনয়ন পান। এই মনোনয়নের জন্য পঞ্চগড় জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে তিনি আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ১৬ নভেম্বর মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক প্রকাশিত গেজেটে জাতীয় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ৩.৩ নির্দেশনার আলোকে ২০২০-২০২১ অর্থবছরে ভূমি রেকর্ড ও জরীপ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় দিনাজপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. শামছুল আজমকে মনোনীত করেন।
গত ২০ মার্চ ভূমি রেকর্ড ও জরীপ অধিদপ্তরের (সংস্থাপন-১) মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছেন।
শামছুল আজম কর্মরত জীবনে ইতিপূর্বে একাধিকবার অনুরুপ শ্রেষ্ঠত্ব হওয়ার গৌরব অর্জন করেছেন। দিনাজপুর জোনে যোগদানের পরই জরীপ কাজের ব্যাপক উন্নতি সাধন করেছেন। তাঁর কর্মকালে করোনার সময়ে দিনাজপুর জরীপ বিভাগ ১৫ লাখ ৩০ হাজারের বেশি খতিয়ান অত্যন্ত কম খরচে অনলাইনে এট্রি করেছেন। দ্রুততম সময়ে বিনিময়কৃত ছিটমহলের জরীপ কাজ শেষ করেছেন। দিনাজপুর জরীপ বিভাগে তার নিরলস তদারকি ও সকলের সমন্বিত প্রচেষ্টার স্বীকৃতি স্বরুপ কর্মকর্তা হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেছেন।
দিনাজপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. শামছুল আজম বলেন, এই অর্জন আমার একার না। এটা গোটা জোনের। তবে এটা অর্জনের ফলে জোনের কর্মকর্তা-কর্মচারীরা আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করবে। কাজের এ ধারা অব্যাহত থাকবে আশা করছি।
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত