
আগের সকল রেকর্ড ভেঙ্গে জানুয়ারিতে বাংলাদেশ মোট রপ্তানি ৫.৭২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আগের অর্থবছরের একই সময়ের চেয়ে যা ১১ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে।
এর আগে এক মাসের সর্বোচ্চ রপ্তানি হয়েছিল গত বছরের ডিসেম্বরে, তখন মোট রপ্তানির অঙ্ক ছিল ৫.৩৭ বিলিয়ন ডলার।
রোববার (৪ ফেব্রুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত রপ্তানির হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সদ্যবিদায়ী জানুয়ারি মাসে দেশের রফতানি আয় ১১ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। এ সময় রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৪ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ে ছিল ৫ হাজার ১৩৬ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার।
তবে জানুয়ারি মাসে পূরণ হয়নি রফতানি আয়ের লক্ষ্যমাত্রা। এ মাসে বাংলাদেশের রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৭৬৪ মিলিয়ন মার্কিন ডলার। এই লক্ষ্যমাত্রা থেকে শূন্য দশমিক ৬৯ শতাংশ কম রফতানি আয় হয়েছে।
ইপিবি জানায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জানুয়ারি মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৩৩ হাজার ২৬৪ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫২ শতাংশ বেশি।
তৈরি পোশাক খাত
এদিকে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় ৩ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ দশমিক ১৮ মিলিয়ন ডলারে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ২৩ শতাংশ কম।
তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৬ হাজার ১৭৯ দশমিক ৪৬ মিলিয়ন ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা ৮ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। এছাড়া ১২ হাজার ১৮৩ দশমিক ৭২ মিলিয়ন ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ২ দশমিক ২০ শতাংশ।
ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি মাসের মধ্যে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি কমেছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ৩৪ দশমিক ৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫৪ দশমিক ৭৪ মিলিয়ন ডলারে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৬ দশমিক ৩৭ শতাংশ কম।
এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য ১৪ দশমিক ৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬২৮ দশমিক ০৬ মিলিয়ন ডলারে, যা গত অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি মাসের মধ্যে ছিল ৭৩৩ দশমিক ০৯ মিলিয়ন ডলার। তবে জুলাই থেকে জানুয়ারি মাসের মধ্যে কৃষিপণ্যের রফতানি আয় ৪ দশমিক ৪৪ শতাংশ বেড়ে ৫৭২ দশমিক ৭২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে মোট রপ্তানি ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছিল। চলতি অর্থবছরের একই সময়ে যা ৩৩ দশমিক ২৬ বিলিয়ন ডলারের হয়েছে। অর্থাৎ, রপ্তানিতে ২ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি অর্জত হয়েছে।
এএ
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৩ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৪রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ৫ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ৬রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৭কোনো ধানাই-পানাই মানবো না, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে
- ৮আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ৯শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ১০নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৩সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৪আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৭বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৮কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৯মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ১০হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু





পাঠকের মতামত