
জাপানের ২৯ বছরের পুরনো জাহাজ সালভিয়া মারুকে ঘষামাজা করে বিলাসবহুল প্রমোদতরী ‘বে ওয়ান ক্রুজ’ চালু হয়েছে চট্টগ্রাম-সেন্টমার্টিন নৌরুটে।
ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব ক্লাসিফিকেশন সোসাইটিস’র নীতিমালা অনুযায়ী যেকোনো জাহাজের গড় আয়ু নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২৫ বছর। চার বছর আগে আয়ুস্কাল হারানো ওই জাহাজ এখন আমাদের প্রমোদতরী।
আয়ুষ্কালের তথ্য গোপন করে নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই বিলাসবহুল ভাব লাগিয়ে সাগর পথে যাতায়াত করছে বে-ওয়ান ক্রুজ। আর এ কারণেই কর্ণফুলী শিপিং ইয়ার্ডের মালিকানাধীন চাকচিক্য এই প্রমোদতরী নিয়ে সমুদ্র পথে ভ্রমণ বিলাসীদের মাঝে সৃষ্টি হয়েছে সংশয়-শঙ্কা!
২৯ বছরের পুরানো সেই জাহাজের বয়স ২৮ বছর বলে দাবি করছেন জাহাজের ক্যাপ্টেন মাসুক হাসান তবে একই জাহাজের বয়স ২৬ বছর বলে জানান জাহাজের মালিক কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এ রশিদ।
যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আশায় জীবন বাজি রেখে সীমান্ত পাড়ি
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বে ওয়ান ক্রুজটির মূল নির্মাতা প্রতিষ্ঠান হলো জাপানের মিতশুবিশি হেভি ইন্ড্রাস্টিজ লিমিটেড। ১৯৯২ সালে সালভিয়া মারু নামে জাহাজটি আত্মপ্রকাশ করে। সে অনুযায়ী ইতোমধ্যে ২৯ বছর অতিক্রম করেছে জাহাজটি। অথচ একটি জাহাজ তৈরি কাল থেকে ২৫ বছর পর আর ফিটনেস থাকেনা।
এছাড়া কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এই জাহাজটি নিবন্ধনের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশনে যে আবেদনপত্র সে আবেদন পত্রেও এড়িয়ে গেছেন আয়ুষ্কালের বিষয়টি। শিপিং কর্পোরেশনের উধ্বর্তন কর্তৃপক্ষ এ বিষয়ে লিখিত কোন মতামত না দিয়ে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডকে বে ওয়ান ক্রুজ চলাচলের অনুমোদন দেয়।
কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ’র (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, যদি চার বছর আগে বে ওয়ান ক্রুজের মেয়াদ শেষ হয়ে থাকে সে ক্ষেত্রে সাগর পথে চলাচলে এ জাহাজ অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ।
সাগরে চলার পথে কোনো দুর্ঘটনা ঘটলে দায় কে নিবে ? তখনই প্রশ্ন আসবে এটি ফিটনেস আছে কি না? কারা অনুমোদন দিয়েছে ? তবে এ বিষয়গুলো খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখা উচিৎ কোনো দুর্ঘটনা ঘটার আগেই।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত